,

পাকিস্তানের পাল্টা হামলায় চমনে আফগান সেনাবাহিনীর ৫০ জন নিহত

news-image

বেলুচিস্তানের চমনের ফ্রন্টিয়ার কোরের ইন্সপেক্টর জেনারেল (আইজি) মেজর জেনারেল নাদিম আঞ্জম বলেন, রোববার পাক-আফগান বর্ডারে আফগান ফোর্সের হামলার জবাবে পাকিস্তানের সেনাবাহিনীর পাল্টা হামলায় কমপক্ষে পঞ্চাশ জন নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় শতাধিক।
চমনে মিডিয়ার সাথে প্রেস বিফ্রিংয়ের সময় তিনি বলেন, আমরা আফগানিস্তানের ক্ষয়ক্ষতির কারণে খুশি নই যেহেতু তারা আমাদের মুসলমান ভাই। কিন্তু পাকিস্তানের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব।
তিনি আরোও বলেন, তারা (আফগানিস্তান) যদি দ্বিতীয়বার হামলার চেষ্টা করে তাহলে এর দিগুণ ক্ষয়ক্ষতির শিকার হবে। মেজর জেনারেল নাদিম আরোও বলেন, তারা (আফগান ফোর্স) বিনা উত্তেজনায় বেসামরিক অধ্যুষিত এলাকায় হামলা চালিয়ে কাপুরুষতার পরিচয় দিয়েছে, যখন সেখানে পাক সেনা বাহিনী আদম শুমারির কাজে নিয়োজিত ছিলো।
উল্লেখ্য, গতকাল শনিবার বেলুচিস্তানের চমন শহরে আফগান ফোর্সের গুলিবষণের কারণে নিরাপত্তাকর্মীসহ ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সূত্র : ডন উর্দূ

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা