,

২২ বলে সেঞ্চুরি!

news-image

স্পোর্টস ডেস্ক : বর্তমান ক্রিকেটে অনেক গতি চলে এসেছে। আগে ৫০ ওভার খেললে অধিকাংশ দল ২৫০ বা ২৬০ রান করতে পারতো। যেটাকে চ্যালেঞ্জিং স্কোর মনে করা হতো।
কিন্তু এখন ৩০০ বা সাড়ে ৩০০ রানও মামুলি ব্যাপার। এই পরিবর্তনটা এসেছে টি ২০ ক্রিকেটের আবির্ভাবের পর। এটা বলাই যায়।

টি ২০ ক্রিকেটে ব্যাটসম্যানদের বিধ্বংসী ব্যাটিং দেখে ক্রিকেট বিশ্ব। যেখানে ২০ ওভারেও ২০০ বা তারও বেশি রান স্কোর বোর্ডে জমা হয়।

এমন যুগেও ২২ বলে এখনও কেউ সেঞ্চুরি করতে পারেননি। কিন্তু এখন থেকে ৮৬ বছর আগে এই অসাধ্যকে জয় করেন স্যার ডন ব্র্যাডম্যান। তিনি তো ক্রিকেটের ডন। তার পক্ষে সবই সম্ভব!

১৯৩১ সালের ২ নভেম্বর নিউ সাউথ ওয়েলস-এর ব্ল্যাকহিলথ গ্রামে লিথগো দলের বিরুদ্ধে খেলার আমন্ত্রণ পেয়েছিলেন ব্র্যাডম্যান ও তার সতীর্থরা।

তখন ক্রিকেটের প্রাগৈতিহাসিক যুগ। আট বলে এক ওভার ধরা হতো। প্রথম ওভারে ব্র্যাডম্যান নিয়েছিলেন ৩৩ রান। দ্বিতীয় ওভারে নেন ৪০ রান। অর্থাৎ দু’ ওভারে স্যার ডনের রান দাঁড়ায় ৭৩। তৃতীয় ওভারে ৬ বল খেলে তিনি নেন ২৭ রান। মাত্র ২২ বলে সেঞ্চুরি করেন স্যার ডন।

২০১৩ সালে পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৩০ বলে সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিয়েছিলেন ‘ক্যারিবিয়ান দৈত্য’ ক্রিস গেইল। আইপিএল-এর দশ বছরের ইতিহাসে এটাই এখনও পর্যন্ত দ্রুততম সেঞ্চুরি।

আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৫ বিশ্বকাপে রেকর্ড গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স। ৩১ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। এখনও পর্যন্ত আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে এটাই দ্রুততম শতরান।

গেইল, ডি’ ভিলিয়ার্সদের জন্মের বহু আগে ব্র্যাডম্যান করে গিয়েছিলেন অনন্য সেই কীর্তি। যদিও তার সেই বিধ্বংসী ইনিংস রেকর্ড বইয়ের পাতায় স্থান পায়নি। ক্রিকেটভক্তদের হৃদয়ে অবশ্য জায়গা পেয়ে গিয়েছে ব্র্যাডম্যানের সেই ইনিংস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে