,

মোদির কাছে অনুনয়: ‘প্রেমিকাকে বিয়ে করতে চাই, একটু সহায়তা করবেন?’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রেমিকাকে বিয়ে করে সংসার পাতার পথে অনেক বাধাই থাকতে পারে। এর জন্য মানুষ পরিবার বা বন্ধুমহলের সহায়তা চাইতেই পারেন। এরাই তো শুভ কাজ সম্পন্ন করতে এগিয়ে আসেন। কিন্তু এদের কারো ধারও ধারলেন না ভারতের চন্ডিগড়ের এক তরুণ। তিনি সহায়তা চাইলেন সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে!

ওই তরুণ পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তার প্রেমিকা নার্স হিসাবে কর্মরত। মোদির কাছে তরুণের অনুরোধ, তিনি যেন একজন প্রতিনিধি পাঠান যার কাজ হবে প্রেমিক যুগলের পরিবারকে এ বিয়েতে রাজি করানো। তার অনুরোধের ভাষা অনেকটা এরকম, ‘প্রেমিকাকে বিয়ে করতে চাই, একটু সাহায্য করবেন মোদিজি?’

এই ঘটনাকে মোটেও হালকা কৌতুক হিসাবে নেয়নি সেন্ট্রালাইজড পাবলিক গ্রিভেন্স রিড্রেস অ্যান্ড মনিটরিং সিস্টেম। তারা চিঠিটি প্রধানমন্ত্রী অফিসে পাঠিয়ে দিয়েছে। তবে চন্ডিগড় থেকে এমন অনেক অদ্ভুত অনুরোধ যায় প্রধানমন্ত্রী বরাবর।

গ্রিভেন্স সিস্টেম থেকে বলা হয়, এমন অভিযোগ ও অনুরোধ প্রায়ই তাদের মুখে হাসি ফোটায়। তারা মোটেও বিরক্ত নন এসব চিঠিতে। একবার একজন মোদিকে অনুরোধ করলেন চন্ডিগড় পুলিশ স্টেশনে একটি হেলিকপ্টার পাঠাতে। যেন অপারাধ সংঘটনের এক স্থানে দ্রুত পুলিশ পৌঁছতে পারে। এমন আরেকজনের অভিযোগ, তার বাগান থেকে বিনা অনুমতিতে কেউ একজন ফুল চুরি করছে। কিন্তু কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না।

চন্ডিগড় কর্তৃপক্ষ প্রতিমাসে এমন ৪ শতাধিক চিঠি পেয়ে থাকেন। এগুলোতে চন্ডিগড়বাসীদের ব্যক্তিগত ক্ষোভ ও চাহিদার কথা লেখা থাকে।

এখন ওই তরুণের চিঠিটি আদৌ প্রধানমন্ত্রীর কাছে পৌঁছেছে কিনা, আর মোদি ব্যবস্থা নেবেন কিনা, তা জানা যায়নি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে