,

নাসিরনগরে মেধা বৃত্তি প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

news-image

আকতার হোসেন ভুইয়া , নাসিরনগর : ঢাকাস্থ নাসিরনগর উপজেলা সমিতির উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০১৬ সালের এইচএসসি,এসএসসি,জেএসসি ও দাখিল পরীক্ষায় উর্ত্তীণ কৃতি ছাত্রছাত্রীদের এককালীন বৃত্তি প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গত শনিবার নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ার বাউল শিল্পী গোলাপী ও লামিয়া আক্তার খেয়াসহ স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ সাইদুর রহমান। এতে সমিতির সভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব আলহাজ্ব মোঃ আবদুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ,সদর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হাসেম,সুপ্রীম কোর্টের আইনজীবি এডভোকেট মোঃ মাহফুজ মিয়া,আইএফআইসি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও সাবেক সাধারণ সম্পাদক পরিমল রায়,সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের চেতনার সম্পাদক মোঃ আলী আশরাফ,অধ্যাপক মোঃ রমজান আলী,সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সালাহউদ্দিন মুকুল,সহ-সভাপতি আবু সালেহ মোঃ জাহাঙ্গীর,প্রধান শিক্ষক আবদুর রহিম,সমিতির যুগ্ম সম্পাদক গরীবুল্লাহ মোঃ সেলিম,সাংগঠনিক সম্পাদক এডভোকেট লিয়াকত আলী,শিক্ষা বিষয়ক সম্পাদক ডাঃ কামাল হোসেন,প্রেসক্লাব সহ-সভাপতি আকতার হোসেন ভুইয়া। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থী,শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা