,

কারিনার সঙ্গে তুলনায় নাখোশ সোহা আলি

news-image

বিনোদন ডেস্ক : মা হতে চলেছেন সোহা আলি খান। সম্প্রতি এই খবর নিশ্চিত করেছেন সোহার স্বামী অভিনেতা কুণাল খেমু। কিন্তু প্রতি পদক্ষেপে ভাবি কারিনা কাপুরের সঙ্গে তুলনা একেবারেই ভাল লাগছে না সোহার। সম্প্রতি মা হয়েছেন কারিনা, গত ডিসেম্বরে তৈমুরের জন্ম দিয়েছেন।

আর সম্প্রতি সন্তানধারণ করেছেন তার ননদ, সাইফ আলি খানের বোন সোহা আলি খান। তাই কারিনার সঙ্গে প্রেগন্যান্সি পিরিয়ডের সঙ্গে সোহারও তুলনা শুরু করেছেন অনেকে। এটাই না পছন্দ সোহার।

সোহা বলেন, ‘প্রত্যেক মানুষ আলাদা। তাই কোনওভাবেই এই তুলনাটা ঠিক নয়। গর্ভাবস্থায় এক এক জনের শারীরিক অবস্থা এক এক রকম থাকে। কারও বেশি বিশ্রামের দরকার হয়। কেউ আবার চুটিয়ে কাজ করতে পারেন। তাই খাওয়ার পছন্দ বা পোশাক, সবটাই আলাদা হওয়া স্বাভাবিক। এই ধরনের তুলনা একদম ভুল।’

সম্প্রতি কুণাল জানান, ‘সোহা আর আমার প্রথম সন্তানকে দেখতে পাবেন এই বছরের শেষ দিকে। আমাদের জয়েন্ট প্রোডাকশন। এই খবর জানাতে খুব ভাল লাগছে। আপনাদের আশীর্বাদ ও ভালবাসার জন্য ধন্যবাদ।’

সোহার মাতৃত্বের খবরে খুশি দুই পরিবারই। শুধু অহেতুক এই তুলনা মেনে নিতে পারছেন না নায়িকা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা