,

চুক্তি লঙ্ঘন করে ভারতীয় সীমান্তে পাকিস্তানি সেনাদের গুলিবর্ষণ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে ভারতীয় সেনাদের লক্ষ্য করে ফের গুলি চালাতে শুরু করল পাকিস্তানি সেনারা। পুঞ্চের বালাকোট সেক্টরে শুরু হয় এই গুলিবর্ষণ। শনিবার রাত ৭টা ৪০ মিনিট নাগাত শুরু হয় পাকিস্তানি সেনাদের এই গুলিবর্ষণ। সূত্রের খবর, এবার পাকিস্তানি সেনাদেরকেও পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনারা। যদিও এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে একই দিনে জম্মু-কাশ্মীরের কুলগামে পুলিশের উপর জঙ্গি হামলা হয়। যেখানে এখনও পর্যন্ত নিহত হয়েছেন চারজন। তাদের মধ্যে দুই পুলিশ কর্মী ও দুই স্থানীয় বাসিন্দা রয়েছে। গুরুতর আহত হয়েছেন চার জন। কুলগাম মিরবাজার এলাকায় পুলিশের উপর হামলা করেছে জঙ্গিরা।

সংবাদ সংস্থা সূত্রে খবর, যখন একদল পুলিশ কর্মী এলাকায় টহলদারি চালাচ্ছিলেন তখনই ঘটেছে হামলা। হাইওয়ের উপর তাদের উপর হামলা চালায় জঙ্গিরা।

কুলগামের এই হামলার সঙ্গে পাকিস্তানি সেনার সিসফায়ারের কোনও যোগসূত্র থাকতে পারে বলে মনে করা হচ্ছে। বেশির ভাগ সময়ই সীমান্ত দিয়ে ভারতে জঙ্গি ঢোকানো ও জঙ্গিদের সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢোকার সুযোগ করে দিতেই ভারতীয় সেনাদের লক্ষ্য করে গুলি করে থাকে পাক সেনা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা