,

বোমা ফাটালেন অভিনেত্রী শিল্পা শিন্ডে

news-image

বিনোদন ডেস্ক : ভারতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শিন্ডে। ‘ভাবি জি ঘর পর হ্যায়’শোর প্রযোজক বিনাফের কোহালির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেছিলেন এই অভিনেত্রী। তার অভিযোগ ছিল, প্রযোজক তাকে সব সময়ই ‘সেক্সি’ বলে ডাকতেন।

বারবার ঘনিষ্ঠ হতে চাইতেন। ঘনিষ্ঠ না হতে চাওয়ার কারণে একাধিকবার তাকে শো থেকে বের করে দেয়ার হুমকিও দিয়েছেন প্রযোজক। একবার নাকি শিল্পার সঙ্গে জোর করে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিলেন তিনি। সেই সময় ওই শো-এর মেকআপ আর্টিস্ট পিঙ্কু পাটওয়া তাদের দেখে ফেলেন। ঠিক তার পরের দিনই পিঙ্কুর চাকরি চলে যায় বলে দাবি করেছিলেন শিল্পা।

শিল্পা শিন্ডের পর এবার বিনাফের কোহালির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনলেন অভিনেত্রী সমীক্ষা। ওই সিরিয়ালের সেটে নাকি তাকেও বিভিন্নভাবে হেনস্থা করা হয়।

সমীক্ষা জানান, সেটের পরিবেশ খুব খারাপ। প্রযোজকের বিরুদ্ধে কোনো কথা বললেই পরিচালক পবন সাধু তাদের খারাপ ভাষায় গালি দিতেন। প্রযোজকই নাকি তাকে এমন ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন। তা না করলে নাকি শিল্পীরা মাথায় চড়ে বসবে!

সমীক্ষা আরও অভিযোগ করেন, তার পাওনা টাকাও নাকি মিটিয়ে দেননি কোহালি। তবে প্রযোজক তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের