,

৯ লাখ লিটার মদ খেয়েছে ইঁদুর!

news-image

অনলাইন ডেস্ক : এ কেমন কাণ্ড! মদের বোতল দিব্বি খালি? কেউ কিছু জানতে পারলো না। যখন সব জানা গেল তখন প্রশাসনিক কর্তাদের মাথায় হাত। মাতাল ইঁদুরদের কেমন করে সামাল দেওয়া যাবে। সরকারি হিসেবে গত এক বছরে প্রায় ৯ লাখ লিটার মদ খেয়ে হজম করে দিয়েছে ইঁদুর বাহিনী।

ভারতের বিহারে গত বছর এপ্রিল মাস থেকে মদ নিষিদ্ধ। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নির্দেশের পরই বিশেষ অভিযান শুরু হয়। রাজ্যে তল্লাশি চালিয়ে প্রচুর বেআইনি মদের বোতল বাজেয়াপ্ত করা হয়েছিল। বোতল বোতল মদ বিভিন্ন থানার মালখানায় রাখা হয়েছিল।

সরকারি হিসেব বলছে, ৫.১১ লাখ লিটার ভারতে তৈরি বিদেশী ব্রান্ডের মদ, প্রায় তিন লাখ লিটার দেশী মদ আর ১২ হাজার বিয়ারের বোতল বাজেয়াপ্ত করা হয়েছিল। সেখান থেকেই ৯ লাখ লিটার মদ সাবাড় করে দিয়েছে ইঁদুর বাহিনী।

বাজেয়াপ্ত হওয়া মদের বোতলের হিসেব মেলাতে গিয়ে উঠে এসেছে এমন তথ্য। বিভিন্ন থানার অফিসাররা জানিয়েছেন বোতলের ছিপি নষ্ট করে দিব্বি মদ খেয়ে নিয়েছে তারা। বাজেয়াপ্ত হওয়া ওই বিপুল পরিমাণ মদের বোতল কালো বাজারে চলে গেছে, নাকি সত্যিই ইঁদুরে মদ খেয়ে নিয়েছে, এই প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত শুরু হয়েছে।

বিহারের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এস কে সিংঘল সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, পাটনার আইজি-কে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ওই রিপোর্ট দেখেই ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা