,

প্যালেসকে গোলবন্যায় ভাসাল ম্যানসিটি

news-image

স্পোর্টস ডেস্ক : শীর্ষ চারে থেকে প্রিমিয়ার লিগ শেষ করার দৌড়ে আরও এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি। আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে এক পা বলতে গেলে দিয়েই রাখল তারা। শনিবার ক্রিস্টাল প্যালেসকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।

প্রিমিয়ার লিগে অতিথি দল প্যালেসকে কোনও পাত্তা দেয়নি ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে ডেভিড সিলভা, ভিনসেন্ত কম্পানি, কেভিন ডি ব্রুইন, রহিম স্টারলিং ও নিকোলাস ওতামেন্দি নাম লিখেছেন স্কোরশিটে।

অবশ্য ম্যাচের শুরুটা কিন্তু শেষ বলে দেয়নি। কারণ প্রথমার্ধ শেষ হয়েছে ১-০ গোলে। গত বৃহস্পতিবার অনুশীলনে ফেরা সিলভা মাত্র দ্বিতীয় মিনিটে এগিয়ে দেন দলকে। এরপর গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয়ার্ধের চার মিনিট পর্যন্ত। কম্পানি চার ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

ওতামেন্দির গোল উদযাপনম্যাচের সময় এক ঘণ্টা হওয়ার কিছুক্ষণ আগে ডি ব্রুইনের গোলে ৩ পয়েন্ট সুনিশ্চিত হয়ে যায় ম্যানসিটির। স্টারলিং যোগ করেন চতুর্থ গোল, গত ফেব্রুয়ারির পর প্রথম লিগ গোল পেলেন তিনি। ইনজুরি সময়ে প্যালেসের কফিনে শেষ পেরেক ঠুঁকে দেন ওতামেন্দি।

এ জয়ে সিটি সমান ৬৯ পয়েন্ট নিয়েও গোলব্যবধানে লিভারপুলকে টপকে পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠেছে। ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা জায়গাটি পুনরুদ্ধারের লক্ষ্যে রবিবার সাউদাম্পটনকে স্বাগত জানাবে। আর্সেনালের মাঠে একই দিন নামবে ম্যানচেস্টার ইউনাইটেড, নগরপ্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে থেকে পাঁচে তারা। সূত্র- গোলডটকম

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে