,

কাটাপ্পার সঙ্গে রাজমাতা শিবগামীর রোমান্সের ভিডিও ভাইরাল

news-image

বিনোদন ডেস্ক : ভারতের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা বাহুবলী আলোচিত দুটি চরিত্র হল কাটাপ্পা ও শিবগামী। সিনেমা কাটাপ্পাকে রাজমাতার একান্ত অনুগত দেখা গেলেও এই ভিডিওটি দেখার পর তাদের সম্পর্ক নিয়ে আপনাদের মনের মধ্যে যে ধারণা ছিল, তা জোর ধাক্কা খাবে।

সম্প্রতি, একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে কাটাপ্পার চরিত্রে অভিনয় করা সত্যরাজ ও রাজমাতা শিবগামীর চরিত্রে অভিনয় করা রম্যা কৃষ্ণন রোমান্স করছেন।

আসল ঘটনা হলো, টিভির একটি বিজ্ঞাপনে সত্যরাজ ও রম্যাকে রাজা-রানির চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। তামিলনাড়ুর একটি বিখ্যাত কাপড়ের ব্র্যান্ডের জন্য এই বিজ্ঞাপন তৈরি করা হয়েছে। বিজ্ঞাপনে দেখানো হয়েছে– রাজা তার রানির মনের প্রতিটি কথা জানেন ও মানেন। রানি যা চান, তাই রাজা দেন।

যারা বাহুবলির ভক্ত নয়, তাদের কাছে এই ভিডিওর কোনো আলাদা প্রাসঙ্গিকতা নাও থাকতে পারে। কিন্তু, বাহুবলি ভক্তদের মনের মধ্যে কী হবে, তা সহজেই অনুমেয়, যখন তারা রাজমাতা শিবগামী ও তার আদেশ পালনকারী কাটাপ্পার এই রোমান্স দেখবেন। আর ঠিক এই কারণেই ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। ২৯ এপ্রিল ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়।

প্রসঙ্গত, মুক্তির পরই, বাহুবলি বক্স অফিসের আগের সব রেকর্ড কেবল ভাঙেইনি, পুরো উড়িয়ে দিয়েছে। প্রথম সপ্তাহ শেষ হওয়ার আগেই তা দেশের অন্যতম ব্লকবাস্টার ছবির তকমা পেয়েছে। ভক্ত থেকে সমালোচক, সকলেই বাহুবলির মোহে আচ্ছন্ন। নিউজ১৮।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের