,

বিরাটের আগে আয়নায় নিজের মুখ দেখা উচিত : গাভাস্কার

news-image

স্পোর্টস ডেস্ক : অফফর্ম নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলির সমালোচনা করলেন ভারতের কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাস্কর।

ভারতের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘বিরাটের আগে আয়নায় নিজের মুখ দেখা উচিত। কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ও যে শট খেলে আউট হয়েছে, সেটা মোটেই ভাল শট ছিল না। ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেও ও খারাপ শট খেলে আউট হয়েছিল।’

এবারের আইপিএল-এ সবার নীচে আছে আরসিবি। পরপর পাঁচ ম্যাচে হেরে গিয়েছে বিরাটের দল। অধিনায়ক নিজেও ভাল ফর্মে নেই। গত পাঁচ ম্যাচে মাত্র একবারই তিনি ২০ বা তার বেশি রান করতে পেরেছেন। সেই কারণেই বিরাটের সমালোচনা করেছেন গাভাস্কর। রানের খরার পাশাপাশি বিরাটের শট বাছাই নিয়েও অসন্তুষ্ট গাওস্কর।

তাঁর মতে, অধিনায়ক হওয়ার সুবাদে আরও দায়িত্ব নিয়ে ব্যাট করা উচিত বিরাটের। তিনি যখন ফর্মে নেই, তখন ঝুঁকি নেওয়ার বদলে ক্রিকেটের ব্যাকরণ মেনে শট খেলে রান করার চেষ্টা করা উচিত। তবে শুধু বিরাটই নন, আরসিবি-র অন্যান্য ব্যাটসম্যানরাও গাভাস্করের সমালোচনার মুখে পড়েছেন।

গাভাস্কর বলেছেন, ‘ক্রিস গেইল ছাড়া আরসিবি-র অন্য সব ব্যাটসম্যানই ছক্কা মারতে গিয়ে আউট হয়েছে। বিরাট, এবি ডিভিলিয়ার্স ছয় মারতে গিয়ে আউট হয়। মনদীপ সিংহ সেট হয়ে গিয়েছিল। কিন্তু তারপর বড় শট খেলতে গিয়ে আউট হল। আরসিবি-র প্রধান ব্যাটসম্যানরা ব্যাকরণ মেনে খেলার বদলে আকর্ষণীয় শট খেলতে গিয়ে আউট হয়েছে। ছক্কা মারার বদলে ওদের সবসময় চার মারার চেষ্টা করা উচিত। কারণ, ছক্কা ও চারের মধ্যে ব্যবধান দু রানের। কিন্তু ছক্কা মারার চেষ্টা করলে ঝুঁকি থাকে ১০০ শতাংশ।’ হিন্দুস্তান টাইমস।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের