,

বাস নিয়ন্ত্রণ হারিয়ে এটিএম বুথে, আহত ১০

news-image

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে মধ্যরাতে যাত্রাবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্র্যাক ব্যাংকের এটিএম বুথে ঢুকে পড়েছে। এতে প্রহরীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেছে।

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সোহেল রানা জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের একটি বাস শুক্রবার রাত ২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের পৌর-শহরের বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে মহাসড়কের পশ্চিমপাশে আব্দুল মতিনের বহুতল ভবনস্থ ব্র্যাক ব্যাংকের এটিএম বুথে ঢুকে পড়ে।

একই ভবনে জনতা ব্যাংকেরও শাখা রয়েছে। দুর্ঘটনায় অন্তত ১০ জন ব্যক্তি আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ব্রাক ব্যাংকের শাখা ব্যবস্থাপক সুজাত আলী জানান, দুর্ঘটনায় বুথের মূল মেশিন অক্ষত থাকলেও এয়ার কন্ডিশনার (এসি) ভেঙে চুরমার হয়ে গেছে। তবে কি পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তা এই মুহূর্তে সঠিকভাবে বলা সম্ভব নয় বলেও এই কর্মকর্তা জানান।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই বাসটির চালক-হেলপার পালিয়ে যায়। তাদের এখনো আটক করা যায়নি। আহতদের মধ্যে ব্র্যাক ব্যাংকের নিরাপত্তা কর্মী বিপ্লব (২৪) এবং শ্যামল (২৬) রয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা