,

ঢাকায় আসছে অস্ট্রেলিয়ার পরিদর্শক দল

news-image

 

স্পোর্টস ডেস্ক :নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকায় ২০১৫ সালে বাংলাদেশ সফর স্থগিত করেছিল অস্ট্রেলিয়া। তবে চলতি বছরের আগস্টেই ঢাকা সফর করছে স্মিথ-ওয়ার্নাররা। সম্প্রতি দুবাইতে অনুষ্ঠিত আইসিসি সভায় বিসিবি সভাপতিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার সভাপতি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসা চূড়ান্তভাবে নিশ্চিত করেছেন।

সেই লক্ষ্যে আগস্টে বাংলাদেশ সফরের আগে নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য প্রস্তুতি দেখতে ঢাকায় আসবে ক্রিকেট অস্ট্রেলিয়ার পরিদর্শক দল। চলতি মাসের মাঝামাঝি সময়ে ঢাকায় পৌঁছার কথা রয়েছে তাদের। বিসিবির প্রস্তাবিত সূচি অনুযায়ী সকল ভেন্যু, টিম হোটেল এবং স্টেডিয়ামে আসা-যাওয়ার পথ পর্যবেক্ষণ করবেন তারা।

শনিবার মিরপুর হোম অব ক্রিকেটে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের মতো দল যখন কোনো দেশ সফর করে তার আগে প্রি-ট্যুর পরিদর্শন হয়। তারই ধারাবাহিকতায় ক্রিকেট অস্ট্রেলিয়ার একটি দল এ মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফর করবে। নিরাপত্তাসংক্রান্ত বিষয় ও সুযোগ-সুবিধা দেখবে।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রতিনিধি দলের প্রধান শন ক্যারল বাংলাদেশে আসবেন বলে জানিয়েছেন নিজামউদ্দিন। নিরাপত্তা প্রতিনিধির প্রধান ও পরিদর্শক দলের সবুজসংকেতের পর অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর চূড়ান্ত হবে।

প্রস্তাবিত সফরসূচি অনুযায়ী আগামী ১৮ আগস্ট অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। ২২, ২৩, ২৪ আগস্ট একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট ২৭ থেকে ৩১ আগস্ট। ঈদের পর ঢাকায় ৪ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় টেস্ট।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা