বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘৪ জুনে’র অপেক্ষায় আফ্রিদি

news-image

 

স্পোর্টস ডেস্ক :১ জুন ইংল্যান্ডে শুরু হওয়া আইসিসির দ্বিতীয় বৃহত্তম ওয়ানডে প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ও ভারত পড়েছে একই গ্রুপে। সাবেক পাকিস্তানি অধিনায়কের আশা, ভারতের বিপক্ষে জ্বলে উঠবেন তাঁর দেশের বোলাররা।

৪ জুন চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাক-ভারত। ম্যাচটি নিয়ে আফ্রিদি বলেন, ‘আর মাত্র এক মাস পরেই ভারত-পাকিস্তানের সেই জিভে জল আনার মতো ম্যাচটি। যেকোনো ক্রিকেটপ্রেমীদের মতোই আমি অধীর আগ্রহে অপেক্ষা করে আছি ম্যাচটির জন্য। এজবাস্টনে অনুষ্ঠেয় ম্যাচটি নিয়ে আমি খুবই রোমাঞ্চিত, সমৃদ্ধ ক্রিকেটীয় ইতিহাসের এই দুই দেশের মধ্যকার ম্যাচটি খুবই আকর্ষণীয় হবে বলে আমি মনে করি।’

ওয়ানডে বিশ্বকাপে ১৯৯২ থেকে এ পর্যন্ত ৬ বার ভারতের কাছে হেরেছে পাকিস্তান। আর টি-টোয়েন্টি বিশ্বকাপের অবস্থাও একই। তবে চ্যাম্পিয়নস ট্রফিতে চিত্রটা পাকিস্তানের অনুকূলেই। এ পর্যন্ত তিনবারের মোকাবিলায় দুইবারই জিতেছে পাকিস্তান। ২০০৪ সালে এজবাস্টনেই ভারতকে হারিয়েছিল পাকিস্তান। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে পাকিস্তান পায় দ্বিতীয় জয়টা। ব্যাপারটি জানেন আফ্রিদিও, ‘চ্যাম্পিয়নস ট্রফি আইসিসির একমাত্র প্রতিযোগিতা, যেখানে ভারতের বিপক্ষে আমাদের সাফল্য আছে। আমি আশা করি এবারও এজবাস্টনে ভারতের বিপক্ষে দারুণ জয় দিয়ে ভারতের বিপক্ষে এই রেকর্ডটাকে আরও সমৃদ্ধ করবে পাকিস্তান।’

আফ্রিদির প্রত্যাশা পাকিস্তানের বোলিং লাইনআপ নিয়েই। তিনি মনে করেন এই বোলিং দিয়ে ভারতের শক্তিশালী ব্যাটিংকে ভালোই চ্যালেঞ্জ জানাবে পাকিস্তান, ‘আমি মনে করি পাকিস্তানের বোলিং ভারতের ব্যাটিংকে চ্যালেঞ্জ জানাতে পারে। ইংলিশ কন্ডিশন বলেই আমার প্রত্যাশাটা বেশি। সব সময়ের মতোই ম্যাচটা হবে দুই দলেরই স্নায়ুর পরীক্ষা। দুই দলই ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সর্বোচ্চ চেষ্টাই চালাবে।’

২০০৭ সালের পর ভারত ও পাকিস্তান কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। তবে এই সময় প্রায় প্রতিটি বৈশ্বিক প্রতিযোগিতাতেই দুই দল মুখোমুখি হয়েছে। ২০১২ সালে ভারতের মাটিতে অবশ্য একটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজও খেলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।-এক্সপ্রেস ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

‘আমি প্রতিমন্ত্রী হিসেবে খুশি আছি’

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

হাসপাতালের প্রতিবেদন জমা, অপেক্ষায় সরকারি তদন্ত রিপোর্ট

নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন সোহেল-স্বপ্না

সন্ধ্যা ৭টায় দোকান বন্ধ: ব্যবসায়ীদের বিকল্প সময়সূচি দাবি

কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলি আকবর খান

ঢাকায় আজ নামতে পারে স্বস্তির বৃষ্টি

ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান

শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে যানবাহনের নিরাপত্তা চ্যালেঞ্জ

লেবাননে হামলা অব্যাহত, ট্রাম্পের ঘোষণার পরও উত্তেজনা