,

দক্ষিণের হাওয়া খেতে এখন উত্তরের মানুষ আসে

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) গত দুই বছরে যে উন্নয়ন হয়েছে তা আগের ১০ বছরেও হয়নি বলে দাবি করেছেন ডিএসসিসির মেয়র সাঈদ খোকন। এখন দক্ষিণের হাওয়া খেতে উত্তরের মানুষ এখানে আসে বলেও মন্তব্য করেন তিনি। আজ শনিবার দুপুরে নগর ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মেয়র।

মেয়র সাঈদ খোকন বলেন, ‘এখন এই দক্ষিণের হাওয়া খেতে তো উত্তর থেকে মানুষ আসে। আমি তো আর আটকে রাখতে পারি না। আসে, দেখবে দেখুক, এনজয় করুক। অন্ধকারে থাকে, আলোতে আসবে, আসবে। আর খুব সুন্দরভাবে হেঁটে যায়, গুলিস্তানের ফুটপাত দিয়ে ঘুরে-ফিরে মানুষ। তো আমার একার কথা না, এটা আমার মনে হয় যে জনগণই বলে। আজকে গুলিস্তান পরিষ্কার, মতিঝিল পরিষ্কার।’

মেয়র আরো বলেন, ‘প্রকাশ্যে সবার সামনে বললাম। দক্ষিণ সিটি করপোরেশন পিছিয়ে আছে যদি এটা প্রমাণ করতে পারেন, যা বলবেন তাই মেনে নেব। আপনি এখন চ্যালেঞ্জ নিয়ে আসেন।’

সাঈদ খোকন বলেন, ‘এই দুই বছরে আমরা যে কতটুকু কাজ করতে পেরেছি, হয়তো সেটা ১০ বছরেও সম্ভব ছিল না। তবে আমরা বলতে পারি এবং নিশ্চিতভাবে বলতে পারি, ঢাকা দক্ষিণসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় পরিবর্তনের সূচনা ঘটাতে আমরা সক্ষম হয়েছি।’

ঢাকা নগরবাসীকে ধন্যবাদ জানিয়ে সাঈদ খোকন জানান, আগামী তিন বছরের মধ্যে জনগণকে দেওয়া তাঁর সব প্রতিশ্রুতি পূরণ করা হবে। নাগরিকদের নিরাপদ ও সুষ্ঠুভাবে চলাচলের জন্য গুলিস্তান, মতিঝিল, নিউমার্কেট এলাকার ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। দক্ষিণ সিটি করপোরেশনের ৭০ ভাগ এলাকা এলইডি লাইটের আওতায় আনা হয়েছে।

মেয়র হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দুই বছর দায়িত্ব পালন শেষ করেছেন সাঈদ খোকন। দুই বছরপূর্তি উপলক্ষে ডাকা সংবাদ সম্মেলনে দক্ষিণ সিটি এলাকার উন্নয়নের বর্ণনা দিয়ে সাঈদ খোকন জানান, এসব করতে গিয়ে বিভিন্ন মহল থেকে বাধা এমনকি হুমকি-ধমকিও এসেছে।

মালিবাগ-শান্তিনগরের বাসিন্দাদের আশ্বস্ত করে সাঈদ খোকন বলেন, জুলাইয়ের মধ্যে সেখানকার জলাবদ্ধতাসহ সব সমস্যার সমাধান হবে।

সাঈদ খোকন বলেন, পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ পর্যন্ত ৯৭টি যানবাহন ডাম্পিং, লাইসেন্স না থাকা ও বিভিন্ন অভিযোগে ৮১ জন চালককে কারাদণ্ড দেওয়া, ১২ হাজার ৩০টি মামলা দায়ের ও প্রায় ৩০ লাখ টাকা জরিমানা আদায় হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নের লক্ষ্যে পাঁচটি এসটিএস নির্মাণ করে উদ্বোধন করা হয়েছে। ২৩টি এসটিএস স্থাপনের কাজ চলমান রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা