,

রামপালের প্রভাবে আক্রান্ত হবে ঢাকা-কলকাতার মানুষ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : শুধু সুন্দরবন বা তার আশপাশ নয়, রামপালে তাপ বিদ্যুৎকেন্দ্রের নেতিবাচক প্রভাব ঢাকা ও কলকাতায়ও পড়বে।

এ ছাড়া বছরে অকাল মৃত্যু হতে পারে ৬ হাজার মানুষের এবং ২৪ হাজার শিশু কম ওজন নিয়ে জন্মাতে পারে।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব আশঙ্কার কথা জানিয়েছেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল।

তিনি বলেন, ‘রামপাল বিদ্যুৎকেন্দ্রের ফলে ঢাকা ও কলকাতার বাসিন্দারা, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা বায়ুদূষণে মারাত্মক আক্রান্ত হবে।’

কর্মঘণ্টায় বিদ্যুৎকেন্দ্রের নির্গমন স্ট্রোক, ফুসফুসের ক্যানসার, বয়স্কদের হৃদযন্ত্রের ও শ্বাসতন্ত্রের রোগের সঙ্গে সঙ্গে শিশুদের শ্বাস-প্রশ্বাসের উপসর্গের ঝুঁকি অনেক গুণ বাড়য়ে দেবে বলেও গবেষণায় উঠে এসেছে।

সম্মেলনের আয়োজন করে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। ‘রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বায়ুর গুণমান, বিষাক্ততা ও মানব দেহের ওপর এর প্রভাব’ শীর্ষক আন্তর্জাতিক গবেষণা প্রকাশ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাপা সভাপতি আব্দুল মতিন, শিশু বিশেষজ্ঞ ডা. নাজমুন নাহার প্রমুখ।

সুলতানা কামাল বলেন, ‘রামপালে প্রস্তাবিত ১৩২০ মেগাওয়াট মৈত্রী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র সারা দেশের বায়ু দূষণকারী উৎসের মধ্যে বৃহত্তর একক উৎস হবে। বিদ্যুৎকেন্দ্রের উদগীরণ সুন্দরবন ইকো সিস্টেমসহ সমগ্র দক্ষিণ-পশ্চিম বাংলাদেশের এবং খুলনা, অশোক নগর, কল্যাণগড়, সাতক্ষীরা, বেগমগঞ্জ, বশিরহাট, নরসিংদী, নোয়াখালী, বাসীপুর ও কুমিল্লা অঞ্চলের ওপরের বাতাসে বিষাক্ত ধূলিকণার মাত্রা বাড়িয়ে দেবে।’

গবেষণায় আরো জানানো হয়, প্লান্টের জীবদ্দশায় ১০ হাজার কেজি পারদ, কয়লার ছাই পুকুরে জমা হবে, যা বন্যায় প্লাবিত হতে পারে। এই অতিরিক্ত পারদ সুন্দরবন ও বঙ্গোপসাগরের জলজ খাদ্যচক্রকে ঝুঁকিতে ফেলবে।

সংবাদ সম্মেলনে সুলতানা কামাল বলেন, ‘বিদ্যুৎ মন্ত্রণালয় যত তথ্য দিচ্ছে তা অসত্য। তারা তথ্য দিতে চাইছে না। মন্ত্রণালয় অসত্য প্রচার করছে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে