,

ফরাসি নির্বাচন: ম্যাক্রন শিবিরের ই-মেইল হ্যাক

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী, উদার মধ্যপন্থী নেতা ইমানুয়েল ম্যাক্রন তার নির্বাচনী প্রচারণা শিবিরের ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে অভিযোগ করেছেন। রবিবার ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে। তার মাত্র দুদিন আগে শুক্রবার এ অভিযোগ করলেন ম্যাক্রন।

স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতের কিছুক্ষণ আগে নথিগুলো প্রকাশ করা হয়। বিবিসির অনলাইন ভার্সনে বলা হয়, অজ্ঞাত এক ইন্টারনেট ব্যবহারকারী ৯ গিগাবাইটের নথি প্রকাশ করে। এসব নথিতে কী ধরনের তথ্যে আছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অবশ্য ম্যাক্রনের দল এন মার্চ এক বিবৃতিতে জানায়, হ্যাকাররা কয়েক সপ্তাহ আগে ফাঁস হওয়া নথিগুলো সংগ্রহ করেছে এবং দলের কয়েকজন কর্মকর্তার পেশাদারী ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এগুলোর মধ্যে নির্বাচনী প্রচারণা সংক্রান্ত নথি রয়েছে, যার মধ্যে ইমেইল ও অর্থনৈতিক তথ্য রয়েছে।

ম্যাক্রনের শিবিরের দাবি, ভোটারদের বিভ্রান্ত করতে আসল নথির সঙ্গে ভুয়া নথি মিশিয়ে প্রকাশ করা হয়েছে। এটা পরিষ্কার যে নির্বাচনে ম্যাক্রনকে পরাজিত করতেই হ্যাকাররা এ কাজ করেছে।

রবিবার নির্বাচন হওয়ায় শুক্রবার মধ্যরাত থেকেই নির্বাচন সংক্রান্ত যেকোনো তথ্য প্রকাশে বিধি-নিষেধ রয়েছে। ফরাসি নির্বাচন কমিশন ফাঁস হওয়া নথির বরাত দিয়ে যেন সংবাদ প্রকাশ না করা হয় সেজন্য স্থানীয় গণমাধ্যমগুলোকে সতর্ক করেছে।

উল্লেখ্য, ২৩ এপ্রিল নির্বাচনের প্রথম দফার ভোট হয়েছিল। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় দফায় গড়াচ্ছে। ফ্রান্সের নির্বাচনী ব্যবস্থা অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বে যদি কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট অর্জন করতে ব্যর্থ হন, তাহলে দ্বিতীয় পর্বের নির্বাচনে অংশ নেন শীর্ষ দুই প্রার্থী। সেই অনুযায়ী, নির্বাচনে কট্টর ডানপন্থী দল ন্যাশনাল ফ্রন্টের (এফএন) প্রার্থী মারিন লি পেনের মুখোমুখি হচ্ছেন উদার মধ্যপন্থী ইমানুয়েল ম্যাক্রন। নির্বাচন পূর্ব সর্বশেষ জনমত জরিপে দেখা গেছে লি পেনের চেয়ে ২০ শতাংশ এগিয়ে রয়েছেন ম্যাক্রন। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে