,

ইউরোপের উদ্দেশ্যে ছুটে গেছেন ২৮০০ বাংলাদেশী

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ভূমধ্যসাগরের উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে এবছর ইউরোপের বিভিন্ন অঞ্চলে কমপক্ষে ২৮০০ বাংলাদেশী আশ্রয়ের জন্য ছুটে গেছেন। এক্ষেত্রে সিরিয়া, ইরাক, আফগানিস্তান, ইরিত্রিয়া, সাব সাহারান আফ্রিকাকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশ। নৌপথে ইউরোপে যাওয়া শরণার্থীদের মধ্যে এ বছরের প্রথম তিন মাসে বাংলাদেশীর সংখ্যাই সবচেয়ে বেশি। যার বেশির ভাগই গেছেন নৌপথে।

ইউরোপের উপকূলে পৌঁছানোর আগে যাদেরকে উদ্ধার করা হয়েছে তারা বলেছেন, ঢাকা থেকে দুবাই অথবা তুরস্ক হয়ে লিবিয়া যাওয়ার জন্য তাদের প্রত্যেকে দালালদের দিয়েছে ১০ হাজার ডলার করে।

লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট এর খবরে বলা হয়, গত বছরের প্রথম তিন মাসে ইতালিতে প্রবেশকারী বাংলাদেশীর সংখ্যা ছিল মাত্র ১। কিন্তু এ বছর সেই সময়ে বাংলাদেশী বা বাংলাদেশী বংশোদ্ভূতদের সংখ্যা সব দেশকে ছাড়িয়ে গেছে। বিশ্বে শরণার্থী সঙ্কট প্রবেশ করেছে চতুর্থ বছরে।

এ সময়ে জীবন বাজি রেখে সমুদ্রপথে শিশু, নারী, পুরুষ পাড়ি দেয়ার চেষ্টা করেছে ইউরোপসহ উন্নত দেশগুলোতে। এ যাবতকালে এমন শরণার্থীর সংখ্যা সিরিয়ারই বেশি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা