,

দল ঘোষণার সিদ্ধান্ত নিতে বাধ্য হল ভারত

news-image

 

স্পোর্টস ডেস্ক :ভবিষ্যতের কথা মাথায় রেখে অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করতে বাধ্য হল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোধোদয় হলো, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম প্রত্যাহার মানে অনেক বড় ক্ষতির সম্মুখিন হতে হবে তাদের। সেই কথা বিবেচনা করে আইসিসির এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করতে যাচ্ছে দেশটি।

আগেই জানানো হয়েছিল, ৭ মে (সোমবার) দেশের বাইরের এবং ভেতরের নানান বিষয় নিয়ে জরুরী সাধারণ সভার আয়োজন করেছে বিসিসিআই। এর মূলে রয়েছে আইসিসিতে নতুন করে রাজস্ব বন্টন নীতিমালা নিয়ে আলোচনা করা। যেখানে ভারত চেয়েছিল আট বছরের সাইকেলে ৫৭০ মিলিয়ন ডলার। সেখানে নতুন বন্টন নীতিমালায় ভারতের জন্য পাশ হয়েছে ২৯৩ মিলিয়ন ডলার। তা সত্ত্বেও আইসিসি আরও ১০০ মিলিয়ন ডলার অতিরিক্ত দেয়ার প্রস্তাব করেছিল ভারতকে; কিন্তু তারা সেটা এখনও গ্রহণ করেনি।

গত ২৫ এপ্রিল দল ঘোষণার সময় নির্ধারিত থাকলেও আইসিসির সঙ্গে বিরোধ থাকায় দল ঘোষণা করেনি বিসিসিআই। পরে তারা বুঝতে পারল চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কটকে যে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে চেয়েছিল ভারত, এটা উল্টো বুমেরাং হওয়ার সম্ভাবনা বেশি। এ কারণে, ৭ মে জরুরী সাধারণ সভায় চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কটের কোনো আলোচনাই রাখা হয়নি। বিসিসিআইয়ের একজন সিনিয়র কর্মকর্তা মিডিয়াকে জানিয়েছেন, ‘কোনো অবস্থাতেই চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কটের কোনো আলোচনা হবে না জরুরী সাধারণ সভায়। রাজস্ব বন্টন নীতিমালা নিয়ে ভারতের অবস্থান তুলে ধরে আইসিসির কাছে একটি চিঠি দেয়ার বিষয়ে অন্তত ২৩টি রাজ্য ক্রিকেট সংস্থা অনুমোদন দিয়েছে। এ বিষয় নিয়েই জরুরী সভায় আলোচনা হবে।’

সূত্রটি মিডিয়াকে আরও নিশ্চিত করেছেন যে, ‘এই বৈঠকেই হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল ঘোষণা করা হবে কিংবা দল ঘোষণার একটা তারিখ বলে দেয়া হবে। এর মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা হয়ে যাবে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা