,

বিবারের নিরাপত্তায় সালমানের দেহরক্ষী

news-image

 

বিনোদন ডেস্ক : বিশ্বখ্যাত পপ তারকা জাস্টিন বিবার। আগামী ১০ মে, মুম্বাইয়ের একটি কনসার্টে অংশ নিবেন তিনি। এ গায়ক দশ দিন ভারতে অবস্থান করবেন এবং দিল্লি, জয়পুর, আগ্রায় কনসার্ট করবেন। এ নিয়ে চলছে জোর প্রস্তুতি। আর পুরো সফরে বিবারের নিরাপত্তার বিষয়টি তদারকি করবেন সালমান খানের দেহরক্ষী গুরমিত সিং, যিনি শেরা নামেই পরিচিত।

বিষয়টি নিশ্চিত করে সালমান খান ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘খান পরিবার এবং আমি শেরার বিষয়টিতে খুবই খুশি। শেরা যখন কোনো শিল্পীর আশেপাশে থাকেন তখন তার দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই। সে খুবই বিশ্বস্ত এবং ভালো ব্যক্তি।’

এ প্রসঙ্গে শেরা বলেন, ‘জাস্টিন বিবারের মতো তারকার সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। আন্তর্জাতিক এজেন্টদের মাধ্যমে আমার প্রোফাইল পরীক্ষা করা হয়েছে। অতীতে মাইকেল জ্যাকসন, উইল স্মিথ, জ্যাকি চ্যান, প্যারিস হিলটন, স্যাগি, পিটার আন্দ্রের মতো আন্তর্জাতিক মানের তারকাদের নিরাপত্তার বিষয়টি পরিচালনা করেছি। মনে করছি, এখন পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জিং অ্যাসাইনমেন্ট এটি এবং আমি নিশ্চিত করছি, জাস্টিন বিবার কোনো অভিযোগ করবেন না।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা