,

পদত্যাগ করলেন ডি সিলভা

news-image

 

স্পোর্টস ডেস্ক :দায়িত্ব নেয়ার ১৩ মাসের মাথায়ই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন অরবিন্দ ডি সিলভা। হঠাৎ করেই তার সরে দাঁড়ানোয় বেশ গুঞ্জন শুরু হয়েছে। গত বছরের মার্চে এসএলসির ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন দেশটির কিংবদন্তি এই ব্যাটসম্যান।

এসএলসি প্রেসিডেন্ট থিলান সামাথিপালা জানিয়েছেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ডি সিলভা। তিনি বলেন, ‘ব্যক্তিগত জীবনকে প্রাধান্য দেয়ার জন্যই ক্রিকেট কমিটির পদ ছেড়েছেন তিনি।’

২০০৩ সালে ক্রিকেটকে বিদায় জানানোর পর থেকেই শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত ছিলেন অরবিন্দ ডি সিলভা। শ্রীলঙ্কার ১৯৯৬ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ডি সিলভা এর আগে দুই মেয়াদে প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। ১৯ বছরের ক্যারিয়ারে ৯৩টি টেস্ট ও ৩০৮টি ওয়ানডে খেলেছেন ডি সিলভা। ১৯৯৬ সালের বিশ্বকাপ ফাইনালে তার ১০৭ রানের ইনিংসটিই শ্রীলঙ্কাকে শিরোপা এনে দেয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা