,

মোদির কাছে বাংলাদেশের বিরুদ্ধে নালিশ করবেন মমতা

news-image

নিউজ ডেস্ক : নদীর পানি দূষণ ও নদীর ওপর বাঁধ দেওয়ায় পশ্চিমবঙ্গর বিস্তীর্ণ এলাকা শুকাচ্ছে। মরে যাচ্ছে নদী। বাংলাদেশের ফেলা আবর্জনায় দূষণ বাড়ছে পশ্চিমবঙ্গের চুর্নি নদী, মাথাভাঙা নদীতে।

এমন অভিযোগ তুলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নালিশ জানাবে মমতা ব্যানার্জি সরকার। শুক্রবার রাজ্যর নদীয়া জেলায় এসে প্রশাসনিক বৈঠকে এই কথা ঘোষণা করেন পশ্চিমবঙ্গর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

অর্থাৎ বাংলাদেশ থেকে ভারতে আসা নদীর দূষণকে হাতিয়ার করতে চলেছেন মমতা। বাংলাদেশের সঙ্গে নদীভিত্তিক বিভিন্ন সমস্যা নিয়ে মমতার পর এবার তার দল তৃণমূলের এক বিধায়ক বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করা নদীর দূষণ নিয়ে মুখ খুললেন।

শুক্রবার পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে মমতা ব্যানার্জির প্রশাসনিক বৈঠকে উপস্থিত থেকে নদীয়ার কিষেনগঞ্জ বিধানসভার তৃণমূল বিধায়ক সত্যজিত বিশ্বাস বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করা নদীগুলির দূষণ নিয়ে সরব হন। সত্যজিত বিশ্বাস মুখ্যমন্ত্রী মমতার কাছে নালিশ জানান, বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করা চুর্নি নদী, মাথাভাঙা নদী থেকে প্রচণ্ড হারে দূষণ ছড়াচ্ছে।

তিনি বলেন, পশ্চিমবঙ্গের চারটি বিধানসভার মধ্যদিয়ে প্রবাহিত বাংলাদেশ থেকে আসা চূর্ণি নদী ও মাথাভাঙা নদী থেকে প্রচণ্ড হারে দুর্গন্ধ ছড়াচ্ছে। আগে বাংলাদেশ থেকে বছরে একবার জল ছাড়া হতো। কিন্ত এখন প্রতি মাসে জল ছাড়ছে বাংলাদেশ। ফলে দূষণের মাত্রা যেমন ছড়াচ্ছে তেমনি দুর্গন্ধে টেকা যাচ্ছে না। এই বিষয়ে মমতাকে একটা কিছু করার অনুরোধ করেন তিনি।

দলীয় বিধায়কের এই অভিযোগ শোনার পর মমতা বলেন, চূর্ণি, আত্রেয়ী, পুনর্ভবা থেকে শুরু করে নদীগুলোর বিষয়ে আমরা বারবার বলেছি। এবারে রাজ্যের সিএফ’কে (চিফ সেক্রেটারি) বলব বিষয়টি নিয়ে কথা বলার জন্য। স্বভাবতই বাংলাদেশকে তিস্তার পানি দিতে অস্বীকার করার পর ভারতের কেন্দ্রীয় সরকারের চাপের মুখে থাকা মমতা ক্রমাগত বাংলাদেশ থেকে আসা আত্রেয়ী নদী কিংবা চুর্নি নদী নিয়ে কেন্দ্রের ওপর চাপ বাড়ানোর জন্য কোমর বাঁধছেন।

এ দিন বৈঠকে মমতা বলেন, আমরা বাংলাদেশ থেকে ভারতে আসা নদীর দূষণের ব্যাপারে এর আগে অনেকবার বলেছি। এবারও বলব। তবে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলের ধারণা, স্বভাবতই এই ব্যাপারে ভারতের কেন্দ্রীয় সরকারকেই অভিযোগ জানাবেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা