,

ইভানকা ট্রাম্পের নজরকারা নাচ! (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের গেল নির্বাচনের কারণে ইভানকা ট্রাম্প নামটি সারা বিশ্বেই এখন পরিচিত। হোয়াইট হাউজের অলিখিত ক্ষমতাধর। একাধারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কন্যা তিনি। আবার তার উপদেষ্টাও তিনি।

ধারণা করা হয়, রাষ্ট্র পরিচালনায় ইভানকার পরামর্শকেই প্রাধান্য দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর বাইরে ইভানকার রয়েছে নিজের ব্যবসা। আবার তিন সন্তানের মা। আর এ সবকিছুই অনায়াসে সামলে নেন গুণবতী ইভানকা। বাইরের নানান কাজের বাইরে পরিবারকে সময় দিতেও ভুলে যান না কখনো।

সম্প্রতি ইভানকা তার ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দুই ছেলে জোসেফ ও থিওডরকে নাচ শেখাচ্ছেন তিনি। এটা করতে গিয়ে নিজেও নাচছেন কোমর ও হাত দুলিয়ে দুলিয়ে।

ভিডিওটি শেয়ার করে ইভানকা লিখেছেন, যেসব মায়েরা ঘরের বাইরে কাজ করেন তাদের জন্য ছোট ছোট এই মুহূর্তগুলো অনেক বড় কিছু।

ক্যাপশনে নিজের লেখা নতুন বই- উইমেন হু ওয়ার্ক : রিরাইটিং দ্য রুলস ফর সাকসেসের কথাও লিখেছেন তিনি।

পোস্ট করার অল্প সময়ের মধ্যেই ভিডিওটি দেখা হয়েছে ২৫ লাখ বারের মতো। আট হাজারের বেশি মন্তব্য পড়েছে এতে, শেয়ার হয়েছে প্রায় সাড়ে ৫ হাজার।

ভিডিও:

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা