,

এবার ফ্রান্সে নিষিদ্ধ হলো হাড্ডিসার মডেল

news-image

অনলাইন ডেস্ক : ফ্যাশন ওয়ার্ল্ডে হাড্ডিসার মডেলদের আইনগতভাবে নিষিদ্ধ করল ফ্রান্স। ফলে কোনো শো’তে অংশ নিতে চাইলে মডেলদের এখন তাদের শারীরিক স্বাস্থ্য পরীক্ষা করে চিকিৎসকের দেয়া সার্টিফিকেট দেখাতে হবে। এজন্য তাদের উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বডি মাস ইনডেক্স (বিএমআই) থাকতে হবে। এ ব্যাপারে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, কম খাওয়ার প্রবণতা রোধ ও সৌন্দর্যের অপ্রত্যাশিত মানদণ্ড কামনার বিরুদ্ধে লড়াই করাই এ আইনের উদ্দেশ্য।

ফ্রান্সের সমাজ ও স্বাস্থ্য বিষয়ক মন্ত্রী মরিসোল ট্যুরেইন শুক্রবার এক বিবৃতিতে বলেন, শরীরের অবাস্তব আকৃতি ‘আদর্শ’ হওয়ার ফলে স্বাস্থ্য সম্পর্কিত আচরণে সমস্যা দেখা দেয়। এতে করে তাদের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়। এমনকি এটি তাদের মৃত্যুমুখেও ঠেলে দেয়। এছাড়া, আইন লঙ্ঘন করে কোনো নিয়োগকর্তা সাইজ জিরো মডেলদের দিয়ে কাজ করালে ৭৫ হাজার ইউরো জরিমানার পাশাপাশি ছয় মাসের কারাদণ্ড হতে পারে বলেও জানিয়ে দেয়া হয়।

উল্লেখ্য, কেবল ফ্রান্সেই ফ্যাশনের জগতে চরম রোগা মডেলদের নিষিদ্ধ করা হয়নি। এরআগে ইসরায়েল, স্পেন, ইতালিতেও হাড্ডিসার মডেলদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা