,

দিল্লি মেট্রোয় আফ্রিকান নারীর পোশাক খুলে প্রতিবাদ (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিসহ আশপাশের এলাকায় আফ্রিকান সম্প্রদায়ের উপর হামলার একের পর এক ঘটনা সম্প্রতি সামনে এসেছে। কেউ গণপ্রহারের সম্মুখীন হয়েছেন, কারও ঘর-বাড়ি তছনছ করা হয়েছে। কোথাও আফ্রিকান শিক্ষার্থীদের নাজেহাল করা হয়েছে। নাইজেরিয়া, কেনিয়াসহ বিভিন্ন আফ্রিকান দেশ থেকে ভারতে পড়তে আসা পড়ুয়ারা এ নিয়ে ইতোমধ্যে প্রতিবাদে পথে নেমেছেন। তারা পোস্টার, ব্যানার নিয়ে মানববন্ধন করছেন। কিন্তু দিল্লি মেট্রোতে এবার অভিনব প্রতিবাদ দেখা গেল। হেনস্থা থেকে বাঁচতে ভিড়ে ঠাসা মেট্রোর মধ্যে টি-শার্ট খুলে ফেললেন এক আফ্রিকান নারী। এরপর নিজের শরীরের দিকে ইঙ্গিত করে অন্যদের উদ্দেশে কিছু একটা বলতে শোনা যায়।

দিল্লির মেট্রোতে যে ঘটনা ঘটেছে, তা ক্যামেরায় ধরা পড়েছে এবং সেই ভিডিও ভাইরালও হয়ে গিয়েছে। ভিডিওতে দেখা গেছে, মেট্রোর একটি কামরায় এক দল যাত্রীর সঙ্গে দুই আফ্রিকান নারীর তুমুল তর্কবিতর্ক হচ্ছে। কেউ কেউ ওই দুই নারীকে বাইরে বের করে দিতেও বলছেন। এর পর দুই আফ্রিকান নারীর মধ্যে এক জন নিজের টি-শার্টটি খুলে ফেলেন। এরপর নিজের শরীরের দিকে ইঙ্গিত করে অন্যদের উদ্দেশে কিছু একটা বলতে শোনা যায়। এরপরই বিতর্ক অনেকটা কমে যায়। পরে আবার টি-শার্ট গায়ে দিয়ে নিজের আসনে বসেন ওই নারী।

সেই ভিডিও:

গত কয়েক মাসে দিল্লি এবং গ্রেটার নয়ডায় আফ্রিকান সম্প্রদায়ের উপর হামলার বেশ কয়েকটি ঘটনা ঘটে। বেশ কয়েক জন আফ্রিকান তাতে গুরুতর জখম হয়েছিলেন। পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে বুঝে প্রশাসন তৎপর হওয়ায় কিছু দিন এ ধরনের ঘটনা বন্ধ ছিল। কিন্তু দিল্লি মেট্রোর সাম্প্রতিক ভিডিও দেখিয়ে দিল, আফ্রিকানদের জন্য দিল্লি এখনও খুব নিরাপদ নয়।

ঠিক কী কারণে দিল্লি মেট্রোতে এই ঘটনা ঘটেছে, তা স্পষ্ট নয়। তবে কোনও কোনও সংবাদমাধ্যমে কয়েক জন প্রত্যক্ষদর্শীর বয়ান প্রকাশিত হয়েছে। তারা জানিয়েছেন, সিটের দখল নিয়ে তর্কবিতর্ক শুরু হয়েছে। তার জেরেই এত বড় ঘটনা। সূত্র: আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা