,

পাত্রীর বাড়িঘর দেখার নামে সর্বস্ব লুট

news-image

নিজস্ব প্রতিনিধি : নোয়াখালীতে পাত্রীর বাড়িঘর দেখতে আসার কথা বলে ঘরে ঢুকে পাত্রীর মা ও বোনকে অজ্ঞান করে সব কিছু লুট করে নিয়েছে প্রতারক দল। পৌরসভার খোন্দকার পাড়ার সৌদি প্রবাসী কলিম উল্যার ভাড়া বাসা কবির ম্যানশনে এ ঘটনা ঘটে।
গৃহকর্ত্রী লাকী আক্তার জানান, অচেনা একজন পুরুষ ও দুইজন মহিলা দুপুরে বাসায় এসে তার মেয়ের বিয়ের বিষয়ে পাত্রীর বাড়িঘর দেখার কথা বলে বাসায় ঢুকে পড়ে। সরল বিশ্বাসে তাদের জন্য ভাত রান্না করার জন্য প্রস্তুতি নিলে প্রতারক দল বলে আপনাদের লোক নেই, কষ্ট করার প্রয়োজন নেই। আমি বাইরের থেকে খাবার নিয়ে আসছি। কিছুক্ষণ পর পুরুষ প্রতারক গরুর মাংস, মুরগির মাংস ও ৪টি ডাব কিনে আনে। ২টি ডাব গ্লাসে ঢেলে গৃহকর্ত্রী ও তার মেয়েকে পান করতে দিয়ে বাকি ২টি প্রতারক দল পান করে।
ডাব পান করার কিছুক্ষণ পরে মা ও মেয়ে অচেতন হয়ে পড়লে প্রতারক দল বাসায় রক্ষিত ১০ভরি স্বর্ণ ও নগদ ৩৫হাজার টাকা নিয়ে যায়। প্রতিবেশীরা দরজা খোলা দেখে সন্দেহ হলে রুমে ঢুকে মা ও মেয়েকে অচেতন দেখতে পায়। পরে তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। ৩ দিন পর সুস্থ হয়ে মা ও মেয়ে বাসায় আসে। তাদের স্বজন হান্নান জানান, প্রতারক দল নতুন নতুন কৌশলে ঘরে ঢুকে ঘরের মালামাল নিয়ে সটকে পড়ে। বিষয়টি নিয়ে থানায় মামলা করা হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা