,

মাহমুদউল্লাহ-শফিউল যখন সাসেক্সের খেলোয়াড়

news-image

স্পোর্টস ডেস্ক : শুক্রবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নামে। টস হেরে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নামে। ইমরুল কায়েসের ৯২, মেহেদী হাসান মিরাজের ৬০* ও সাব্বির রহমানের ৫২ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩১৪ রান তোলে।

জবাবে ৪০.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮০ রানের বেশি করতে পারেনি সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব। মজার ব্যাপার হল দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দলের মাহমুদউল্লাহ রিয়াদ ও বোলার শফিউল ইসলাম সাসেক্সের হয়ে খেলেন।

বল হাতে শফিউল ইসলাম বাংলাদেশের বিপক্ষে ৭ ওভার বল করেন। ১ মেডেনসহ ৩৭ রান দিয়ে অবশ্য কোনো উইকেট পাননি তিনি।

এরপর ব্যাট হাতে মাহমুদউল্লাহ রিয়াদ ৪২ বলে ৪টি চার ও ১ ছক্কায় ৩২ রান করে আউট হন। শফিউল ইসলাম ব্যাট হাতে মাঠে নেমে করেন ১৩ রান। ১৫ বলে খেলা তার এই ইনিংসে ১টি ছক্কার মার ছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা