,

দুই চুমুর জরিমানা ২০ হাজার রুপি

news-image

অনলাইন ডেস্ক : এক তরুণীকে(২০) চুমু খাওয়ার অপরাধে মুহাম্মদ ইরশাদ (২২) নামের এক তরুণকে ২০ হাজার রুপি জরিমানা করেছে গ্রাম পঞ্চায়েত। ভারতের বিহার রাজ্যের বেগুসারাই জেলার মাখাচক গ্রামে এ ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, স্থানীয় সময় গত মঙ্গলবার মাখাচক পঞ্চায়েতের কাছে অভিযোগ করেন ওই তরুণী। তিনি জানান, ইরশাদ তাঁকে হয়রানি করে এবং দুটি চুমু খায়। তাঁর করা অভিযোগের ভিত্তিতেই প্রতি চুমুর জন্য ১০ হাজার রুপি জরিমানা করে পঞ্চায়েত।

তবে পঞ্চায়েতের বিচারে সন্তুষ্ট নন ওই তরুণী। তাঁর দাবি, এই কাণ্ডের জন্য তাঁকে স্ত্রীর মর্যাদা দিতে হবে ইরশাদের। কারণ অত্যন্ত রক্ষণশীল পরিবারের মেয়ে তিনি। এই ঘটনার পর কেউ তাঁকে বিয়ে করবে না।

ঘটনাটি স্থানীয় থানায় জানানো হয়েছে। তবে পুলিশ কোনো মামলা করেনি। পুলিশ জানিয়েছে, ওই তরুণকে ২০ হাজার রুপি জরিমানা করেছে পঞ্চায়েত। এ ছাড়া পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ করা হয়নি। তাই পুলিশ কোনো মামলা নেয়নি এবং গ্রেপ্তার করেনি। তাঁদের দুজনের মধ্যে আগে থেকে ভালোবাসার সম্পর্ক ছিল বলে জানিয়েছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা