,

মা হওয়ার অনুভূতি জানালেন মিমি

news-image

বিনোদন ডেস্ক : হিট ছবির নায়িকা, গ্ল্যামার হিরোইন মিমি চক্রবর্তী। টিনএজ কলেজ পড়ুয়া নয়, বড়লোক বাবার আদুরে কন্যা নয়, বরং ছকভাঙা এক চিত্রনাট্যে হাজির হলেন, যেখানে তার চরিত্র মায়ের। স্কুলপড়ুয়া ছেলের চাকুরে মা খুব সামান্য মেকআপে পর্দায় আসছেন।

মায়ের চরিত্রে মিমিকে দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘পোস্ত’ সিনেমায়। মা হয়ে কেমন লাগছে? ‘খুব ভাল লাগছে। সিনেমায় মা হয়ে তো দারুণ লাগছে’, হাসতে হাসতে জানান মিমি।

ক্যারিয়ারের এমন গুরত্বপূর্ণ সময়ে মায়ের চরিত্রটা ঝুঁকির মনে হয়নি? তার সাফ জবাব, ‘না! রিস্কি মনে হয়নি। কাজটা করার আগে সিওর ছিলাম না, করা উচিত কিনা। কিন্তু যে চরিত্রটা করেছি সেটা খুব গুরুত্বপূর্ণ।’

আড্ডার মুডে সিনেমার মায়ের কোল ঘেঁষে বসে ‘পোস্ত’র ছেলে অর্ঘ্য বসু রায়। নতুন মা কেমন? বকে নাকি? ফোকলা হেসে অর্ঘ্য বলল, ‘মা একটুও বকে না, খুব ভালবাসে।’

‘পোস্ত’ কি দুষ্টু ছেলে? অর্ঘ্যর রিল লাইফের মা মিমি বললেন, ‘ওর মতো এত ভাল বাচ্চা আমি দেখিনি। একেবারে জিরো ট্যানট্রাম। সারাদিন হাসে। ও লুডো খেলতে খুব পছন্দ করে। শুধু একটু খেলতে দিতে হবে।’

ছবির গল্প সাদামাটা। ‘পোস্ত’ মানে অর্ঘ্য বসু রায় থাকে তার দাদু-ঠাকুমার কাছে। চাকুরে বাবা-মা কলকাতা থেকে মাঝেমধ্যে আসেন। ‘পোস্ত’কে মিস করেন মা। ছেলে-বউকে নিয়ে বিদেশ পাড়ি দিতে চান ‘পোস্ত’র বাবা। ঠিক এখানে সংঘাতের শুরু।

‘পোস্ত’ আগামী ১২ মে আসছে প্রেক্ষাগৃহে। বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছন সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, মিমি চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, বাবুল সুপ্রিয় প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা