,

পার্কের মধ্যে আপত্তিকর অবস্থায়…বিচারকের আজব সাজা

news-image

অনলাইন ডেস্ক : চারপাশের অবস্থার দিকে বিন্দুমাত্র খেয়াল ছিল না প্রেমিক যুগলের। প্রেমে এতটাই মত্ত ছিলেন সেই যুগল যে আশেপাশের পরিস্থিতির দিকে বিন্দুমাত্র নজর দিলেন না। পার্কের মাঝে দু’জনই যৌন সঙ্গমে লিপ্ত হয়েছিলেন। আর এই অপরাধের জন্যই অদ্ভুত শাস্তি হল যুগলের। অদ্ভুত এই শাস্তি দেওয়ার ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ওহাইওতে। যুগলকে শাস্তি দিয়ে নজির গড়েছেন সেখানকার এক আদালতের বিচারপতি মাইকেল কিকোনেত্তি।

জানা গেছে, নিজের আজব বিচারের জন্য ইতিমধ্যেই সকলের নজর কেড়েছেন বিচারপতি মাইকেল। দোষীরা অপরাধ করলে এবং সেই অপরাধ প্রমাণিত হলে সাধারণত তাঁদের দুটি রাস্তা দেওয়া হয়। এক নম্বর রাস্তাটি হল, আইনমাফিক জেলে গিয়ে সাজা কাটতে হবে। দ্বিতীয় রাস্তাটি হল বিচারক মাইকেলের দেওয়া আজব শাস্তি মাথা পেতে নিতে হবে।

জানেন বিচারক মাইকেল কী অদ্ভুত শাস্তি দিয়েছেন ওই প্রেমিক যুগলকে? জানা গিয়েছে, যে পার্কে তাঁরা যৌন সঙ্গমে লিপ্ত হয়েছিলেন, সেই পার্কটিকেই পরিষ্কার করার দায়িত্ব দেওয়া হয়েছে সেই যুগলকে। পার্কের মধ্যে থাকা কন্ডোম পর্যন্ত পরিষ্কার করতে নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের। শুধু তাই নয়, শাস্তি হিসাবে তাঁদের সংবাদপত্রে একটি বিজ্ঞাপন দেওয়ার নির্দেশও দিয়েছেন বিচারক। বিজ্ঞাপন মারফত ওইদিন পার্কে উপস্থিত থাকা প্রত্যেকের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

বিচারক মাইকেল কিকোনেত্তি গত ১৯৯৪ সাল থেকে এমনই আজব শাস্তি দিয়ে আসেন দোষীদের। বেশ কিছুদিন আগে বাড়িতে ৩৫টি বিড়াল পুষে রাখার জন্য এক মহিলাকে একরাতের জন্য বনবাসের শাস্তি দিয়েছিলেন তিনি। কোনও খাবার, জল এবং আলো ছাড়াই তাঁকে একরাতের জন্য বনে থাকার কথা বলা হয়েছিল। কিন্তু অতিরিক্ত ঠাণ্ডায় দোষীর শারীরিক অবস্থা খারাপ হয়ে গেলে বনে আগুন জ্বালিয়ে রাত কাটানোর পরামর্শ দেওয়া হয় তাঁকে। সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা