,

স্বামীকে তিনবার গুলি করলেন স্ত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বেঙ্গালুরুতে স্ত্রীর গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন স্বামী।

শুক্রবার সন্ধ্যায় বেঙ্গালুরুর হসুর রোডের এ ঘটনা যেন সিনেমার ঘটনাকেও হার মানায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই দম্পতি হসুর থেকে তামিল নাড়ুতে ফিরছিলেন। পথিমধ্যে রাস্তার ধারের এক ধাবা থেকে খাবারও খান তারা। এ সময় তারা মদ্যপানও করেন বলে ধারণা করা হচ্ছে।

এরপর তারা বেঙ্গালুরুর দিকে যাওয়ার পথে ঝগড়া ও হাতাহাতিতে লিপ্ত হন।

এ অবস্থাতেই ৪৮ বছর বয়সী স্ত্রী হামসা, তার ৫৩ বছর বয়সী স্বামী সায়রামের ওপর গুলি চালায়।

সায়রাম এ সময় গাড়ি চালাচ্ছিলেন। হামসা স্বামী সায়রামের ওপর তিন রাউন্ড গুলি চালান।
গুলি খাওয়ার পর আহতাবস্থায় গাড়ি থেকে নেমে সায়রাম বেঙ্গালুরু মেট্রোপলিটন পরিবহন কর্পোরেশনের একটি বাসে করে পালিয়ে যান।

পরে স্ত্রী হামসা গাড়িতে করে ওই বাস ধাওয়া করে সেখানেও তার স্বামীকে মারতে উদ্যত হন।

এ অবস্থায় হামসাকে ঠেকান যাত্রীরা। পরে তাকে পুলিশে তুলে দেয়া হয়। পাশাপাশি তার স্বামীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা