,

লন্ডনের উদ্দেশে সাকিব-মোস্তাফিজ

news-image

এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে করে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমনা। আইপিএল খেলার কারণে সাসেক্সে কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিতে পারেননি বাংলাদেশ দলের এই দুই নির্ভরযোগ্য ক্রিকেটার।  বাংলাদেশ দল সাসেক্সের উদ্দেশে দেশ ছেড়েছিল ২৬ এপ্রিল রাতে। সেই দলের সঙ্গে যোগ দিতে গতকাল মধ্যরাতে ঢাকা ছাড়লেন সাকিব এবং মোস্তাফিজ।

আইপিএল থেকে মোস্তাফিজ ফিরে এসেছিলেন ৩ মে। একইদিন ভিন্ন ফ্লাইটে ঢাকা এসে পৌঁছান সাকিব আল হাসান। যদিও বিমানে ওঠার কথা ছিলো ৪ এপ্রিল রাতে। কিন্তু বোনের বিয়ের আকদ অনুষ্ঠানের কারণে সাকিব একদিন বেশি ছুটি নেন। একসঙ্গে টিকিট থাকার কারণে মোস্তাফিজও একদিন দেশে থাকলেন। অবশেষে ৫ মে রাত সোয়া ১টায় লন্ডনের উদ্দেশে বিমানে ওঠেন এই দুই ক্রিকেটার।

আয়ারল্যান্ডে তিন জাতিয় সিরিজ এবং ইংল্যান্ডে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সাসেক্সে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করছে বাংলাদেশ ক্রিকেট দল। ইতোমধ্যে সেই ক্যাম্পের অংশ হিসেবে দুটি প্রস্তুতি ম্যাচও খেলে ফেলেছে বাংলাদেশ দল।  রাতে রওনা হওয়ার পর আজ বিকেল নাগাদ সাকিব-মোস্তাফিজ লন্ডন গিয়ে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে স্ত্রী এবং ছেলে অসুস্থ হওয়ার কারণে ছুটি নিয়ে হঠাৎ দেশে ফিরে আসেন নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তারও আজ লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। সন্ধ্যা সোয়া ৭টাই তার বিমান ঢাকা ছাড়ার কথা রয়েছে। এই তিন ক্রিকেটার দলের সঙ্গে যোগ দেয়ার পর আয়ারল্যান্ডে তিন জাতি ক্রিকেট খেলার জন্য ৭ মে লন্ডন থেকে রওনা হওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা