,

ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে পাওলি দাম

news-image
বিনোদন ডেস্ক : আসছে ৪ ডিসেম্বর অগ্নিসাক্ষী রেখে, লাল বেনারসীতে, সিঁদুরে-ফুলে-চন্দনে একেবারে বাঙালি কনে সেজে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী পাওলি দাম। পাত্র ভারতের গুয়াহাটির ব্যবসায়ী অর্জুন দেব।
ধনী পরিবারের সন্তান অর্জুনের পড়াশোনা প্রথমে ইনদওরে, তার পর সান ফ্রান্সিসকোয়। দেশে ফিরে এখন পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত। বছর দুই আগে পাওলির সঙ্গে আলাপ হয় অর্জুনের। এক পুজার পরিক্রমায় ইতালীয় কনসাল জেনারেলের দেয়া পার্টিতে কলকাতায় আসেন অর্জুন। সেই পার্টিতে ছিলেন পাওলিও। সেখানেই পরিচয়।
অর্জুনের বোন দিল্লিতে থাকায়, মাঝে মধ্যে দিল্লিতেও পাওলি-অর্জুনের দেখা হতে থাকে। সংবাদ মাধ্যমে ইতিউতি তাদের নিয়ে কথা প্রকাশিতও হয়। কিন্তু মাত্র দিন দু’য়েক আগে বিয়ের দিন স্থির হয়েছে। দিল্লিতে হিন্দি ছবি ‘হালকা’র শুটিংয়ে ছিলেন পাওলি। রণবীর সোরের সঙ্গে শুটিংয়ের ফাকে হবু জামাইয়ের বোনের সঙ্গে বসে বিয়ের দিনও পাকা করেন।
‘তিথির অতিথি’ সিরিয়াল দিয়ে ক্যারিয়ার শুরু করেন পাওলি। তারপর ধীরে ধীরে নানা ছবির পরে গৌতম ঘোষের ‘কালবেলা’ই তাকে অভিনেত্রীর অন্য পরিচয়ে পৌঁছে দেয়। ‘ছত্রাক’-এর সাফল্য এবং তারপর নানা ভিন্নধর্মী ছবিতে পাওলি নিজেকে প্রমাণ করেন। ‘হেট স্টোরি’ দিয়ে তাঁর হিন্দি ছবিতে প্রবেশ।
জানা গিয়েছে, বিয়ে করলেও ছবি করা তিনি সমান তালে চালিয়ে যাবেন। গুয়াহাটির তাজ হোটেলে বিয়ে হবে। ওখানে রিসেপশন এবং ফুলশয্যা তার কিছুদিন পরে কলকাতায় বড়সড়ো আয়োজনে অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা