,

চলতি মাসে বড় ধরনের ঝড়ের আশঙ্কা

news-image

নিউজ ডেস্ক : চলতি মে মাসে দেশের বিভিন্ন স্থানে একটি বড় ধরনের ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। একইসঙ্গে দেশজুড়ে বিশেষ করে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চলে বজ্রসহ প্রচণ্ড কালবৈশাখী ঝড় এবং বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি দীর্ঘমেয়াদি পূর্বাভাস নির্ধারণে সম্প্রতি একটি বৈঠক করেছে। বৈঠকে আবহাওয়ার গতি-প্রকৃতি সংক্রান্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা করা হয়। এর ভিত্তিতে ঝড় ও সতর্কীকরণ কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান সামছুদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এ মাসে বঙ্গোপসাগরে দুই-একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার অন্তত একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, চলতি মাসে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চলে দুই থেকে তিনদিন বজ্রসহ মাঝারি অথবা তীব্র কালবৈশাখী অথবা বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্যান্য এলাকায় তিন থেকে চারদিন হালকা অথবা মাঝারি অথবা মাঝারি কালবৈশাখী বা বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। এ মাসে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ (৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে) এবং অন্যান্য এলাকায় ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মৃদু এবং ৩৮ থেকে ৪০ ডিগ্রির মাঝারি তাপপ্রবাহ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কৃষি পূর্বাভাসে বলা হয়েছে, ৭ মে পর্যন্ত গড়ে প্রতিদিন উজ্জ্বল সূর্যকিরণ থাকবে সাড়ে পাঁচ থেকে সাত ঘণ্টা। আর বাষ্পীভবন হবে সাড়ে তিন মিলিমিটার থেকে সাড়ে চার মিলিমিটার। এ সময় দেশের কোথাও কোথাও ভারি বৃষ্টিসহ বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা