,

করাচি-মুম্বাই বিমান সার্ভিস বাতিল করছে পাকিস্তান

news-image

অনলাইন ডেস্ক : কাশ্মীর,কূলভূষণ যাদব, সীমান্ত হামলাসহ একাধিক ইস্যুতে অবনতির দিকে ভারত-পাকিস্তান সম্পর্ক। চলছে প্রবল চাপা উত্তেজনা। এবার সেই উত্তেজনা আরও বাড়িয়ে করাচি-মুম্বাই বিমান সার্ভিস বাতিল করতে চলেছে পাকিস্তানের সরকারি বিমানসংস্থা ‘পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স’।

চলতি মাসের ১৫ তারিখ থেকে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে ওই রুটে ভারত ও পাকিস্তানের মধ্যে একমাত্র সরাসরি ফ্লাইট সার্ভিস।

জানা গেছে, গত কয়েকমাসে বিশেষ করে উরি হামলার পর থেকেই তলানিতে ঠেকেছে নয়াদিল্লি-ইসলামাবাদ সম্পর্ক। সম্প্রতি, পাকিস্তানে কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণার পর থেকেই সে দেশের নাগরিকদের জন্য ভিসা নীতি কড়া করেছে ভারত। এর ফলে কমে গিয়েছে যাত্রী সংখ্যা। তাই যথেষ্ট যাত্রী না পাওয়ায় বিমান সার্ভিস বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানসংস্থাটি।

উল্লেখ্য, চলতি সপ্তাহে কাশ্মীরের কৃষ্ণা ঘাঁটি সেক্টরে দুই ভারতীয় সেনা সদস্যের মুণ্ডচ্ছেদ করেছে বলে পাক সেনার ওপর অভিযোগ তুলে ভারত । নিয়ন্ত্রণরেখা পেরিয়ে প্রায় ২৫০ মিটার প্রবেশ করে হামলা চালায় পাকিস্তানের ‘বর্ডার অ্যাকশন টিম’। যুদ্ধের সমস্ত নীতি ভেঙে পাক সেনারা কেটে নিয়ে যায় দুই ভারতীয় সেনার মাথা। ওই হামলার পিছনে লস্করের হাত থাকতে পারে বলেও অনুমান করা হচ্ছে।

এই হামলার বদলা নিতে ঠিক যে অঞ্চল থেকে ভারতীয় বাহিনীর উপর হামলা চালানো হয়েছিল, সেই অঞ্চলেই পাল্টা আক্রমণ করে সেনা। একই কায়দায় মর্টার বর্ষণ করে উড়িয়ে দেওয়া হয় তিন পাক সেনা ছাউনি।

সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা