,

সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান

news-image

অবশেষে অপেক্ষার অবসান। ৫ মে শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের ফলাফল প্রকাশ হয় একটু আগে। শনিবার সকাল ৭টা ৪৫ মিনিটে নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর চুড়ান্ত ফলাফল প্রকাশ করেন।
প্রথমে ওমর সানী ভোটে এগিয়ে থাকলেও পরে চুড়ান্ত ফলাফলে জানা যায় মিশা সওদাগরের কথা। এবারের নির্বাচনে বিপুল ভোটে সভাপতি পদে জয়লাভ করেছেন মিশা সওদাগর। তিনি মোট ২৫৯ ভোট পেয়েছেন। আর ওমর সানী পেয়েছেন ১৫৩ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৭৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন জায়েদ খান । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অমিত হাসান। তিনি মোট ভোট পেয়েছেন ১৪৫। আর সহ-সভাপতি পদে নাদির খান ও চিত্রনায়ক রিয়াজ যৌথভাবে নির্বাচিত হয়েছেন। রিয়াজ মোট ৩২৮ ভোট এবং নাদির খান ২৬৫ ভোটে পেয়ে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী পরিষদে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাইমন সাদিক। তিনি মোট ভোট পেয়েছেন ৩৬১। কার্যনির্বাহী পরিষদে অনান্যদের মধ্যে নির্বাচিত হয়েছেন সুব্রত (৩১০ ভোট), আরমান (২৬৫), রোজিনা (৩৪৪ ভোট), অঞ্জনা ( ৩২২ ভোট), সুশান্ত (৩৪২ ভোট), আলীরাজ (৩০৩ ভোট), মৌসুমী (৩৪৯ ভোট), পূর্ণিমা (২৮২ ভোট), পপি (৩০২ ভোট), ফেরদৌস (২৬১ ভোট), নাসরিন (২৬৮ ভোট), জেসমিন (৩২৬ ভোট), ইমন (২৬২ ভোট), জ্যাকি আলমগীর (২৯৫ ভোট), জাকির হোসেন (১৯০ ভোট) ও কমল (২৪২ ভোট)। নির্বাচন কমিশনারের স্বাক্ষর করা কাগজ থেকে এই তত্ব সংগ্রহ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা