,

বিশ্বের সবচেয়ে বেশি ওজনের মানুষ ব্রহ্মণবাড়িয়ার মাখন মিয়া ! (ভিডিও)

news-image

পৃথিবীর সবচেয়ে ভারী বা মোটা মানুষের তালিকায় প্রথম ছিলেন মিশরের নারী আহমেদ আব্দেল আতি। তার ওজন ছিলো ৫০০ কেজি। সম্প্রতি ভারতের একটি হাসপাতালে তার অস্ত্রপচার হওয়া তার ওজন কমে দাঁড়িয়েছে ২৫০ কেজিতে। সে অনুপাতে বর্তমানে পৃথিবীর সবচেয় ভারী বা মোটা মানুষ ব্রহ্মণবাড়িয়ার বাসিন্দা মাখন মিয়া। তার ওজন ২৭৫ কেজি বলে জানিয়েছেন তিনি।
বিবিসি বাংলার সঙ্গে একটি সাক্ষাৎকারে মাখন মিয়া বলেছেন, ঢাকায় এই সমস্যা নিয়ে অনেক ডাক্তার দেখালেও কোন লাভ হয়নি। দেশের বাইরে চিকিৎসা নিতে হলে যে পরিমাণ অর্থের প্রয়োজন তা মাখন মিয়ার নেই।
মাখন মিয়া বলেন, ‘ছোটবেলায় শরীরিকভাবে স্বাভাবিক ছিলাম। ২০ বছর বয়সেও একটু বেশি স্বাস্থ্যবান ছিলাম। কিন্তু স্বাভাবিকভাবেই চলাফেরা করতে পারতাম । ২০০৩ সালে আমি ঢাকাতে টনসিলের অপারেশন করার পর থেকে ওজন বাড়তে থাকে। দেশে অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কোন লাভ হয়নি। পরর্বীতে তারা আমাকে দেশের বাইরে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু আমার অর্থিক অবস্থা ভালো নয় জন্য কোথাও যেত পারিনি।’
ওজনের নির্ভরযোগ্য সত্যতা জানতে চাইলে মাখন বলেন, ‘বছরখানেক আগে একবার ওজন মেপেছিলাম। তখন ওজন ছিলো আড়াইশ’ কেজির মতো। যেহেতু শরীর আরো বাড়ছে তাতে আমি নিজেই বুঝতে পারি ওজন এরকমই হবে।’
চলাচলে প্রায় অক্ষম মাখন মিয়া একশ’ ফুট থেকে দেড়শ’ ফুটের বেশি চলাচল করতে পারেন না। তিনি বলেন, ‘এ অবস্থায় আমি কোন কাজ করতে পারি না। আমার ভাইয়েদের ও অন্যান্যদের সাহায্যে কোনভাবে স্ত্রী সন্তান নিয়ে বেঁচে আছি।’
মাখন মিয়ার বর্তমান বয়স ৩৬ বছর।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা