বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অটোরিকশায় তরুণীকে মারধরের ভাইরাল ভিডিও

news-image

নিউজ ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক কিশোরীকে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ‘একুশের বাংলাদেশ’ নামের একটি ভেরিফাইয়েড পেজ থেকে ৪৪ সেকেন্ডের ভিডিওটি ইতিমধ্যে কয়েক লাখ মানুষ দেখেছে। শেয়ার হয়েছে প্রায় ২৪ হাজার।

কিন্তু ভিডিওটি কোথায়, কখন করা হয়েছে তা জানানো হয়নি তাতে।

ভিডিওতে দেখা যায়, কোনো মহাসড়কের পাশে অটোরিকশায় বসা একজন বোরকা পরা নারী (পরে মুখ খুলে গেলে বোঝা যায় সে কিশোরী)। তাকে সেখান থেকে নামিয়ে নিতে জোরাজুরি করছে দু-তিনজন যুবক। কিন্তু মেয়েটি নামতে না চাওয়ায় একপর্যায়ে তারা চড়-থাপ্পড়-কিল মারতে থাকে তাকে।

এ ঘটনার সময় পাশে কয়েকজন তরুণ দাঁড়ানো থাকলেও আক্রমণকারী যুবকদের নিবৃত্ত করতে তাদের এগিয়ে যেতে দেখা যায়নি।

ভিডিওটিতে একপর্যায়ে দেখা যায়, নেভি ব্লু রঙের শার্ট পরা ছেলেটি প্রথম মেয়েটির হাত ধরে টেনে নামাতে চাইলে সে অনীহা প্রকাশ করে। পরে তাকে মারধর শুরু করে। এ সময় তার সঙ্গে এসে যোগ দেয় পলো শার্ট পরিহিত এক যুবক। মারধরের পর মেয়েটিকে টেনেহিঁচড়ে বের করার চেষ্টাকালে মুখের ওপর থেকে মেয়েটি হিজাব সরিয়ে নেয়। (ভিডিওর ওই অংশটুকু আমরা বাদ দিয়েছি)।

মেয়েটি মারধর ও টানাহেঁচড়ার সময় ভিডিওতে তাদের কথোপকথন ভাঙা ভাঙা শোনা যায়। ছেলেটি হাত ধরে টান দিলে মেয়েটি বলে ওঠে, মেহেদী তোরে ছাড়তে বলছি।

তখন ছেলেটি বলে, তোরে নামতে বলছি, নাম।

তোরে মাইরা হালামু।
মেয়েটি চিৎকার শুরু করলে ছেলেটি হুমকির সুরে বলে, আবার চিল্লায়।
মেয়েটি বলে, আল্লাহ কী অবস্থা দেখছো?
ছেলেটি বলে, আবার চিল্লায়। তোরে একদম মাইরা ফালামু। শোন তুই।
পাশে থাকা অন্য একজন চালককে গাড়ি চালানোর নির্দেশ দিয়ে বলে, ওস্তাদ গাড়ি টান দেন।

মেয়েটি এ সময় বলে, আপুর কাছে ফোন দিমু কিন্তু।
তখন প্রথমে মারধর করা ছেলেটি বলে, ধুর তোর আপুর (গালি)…।

এ সময় পরে যোগ দেয়া ছেলেটি মেয়েটির উদ্দেশে বলে, ‘তোরে মারানোর জন্য এত দিন ঘুরতে আছি। আমার জানটা শেষ কইরা হালাইছি। তুই টাকা সব দিবি। তুই যে কত…(অস্পষ্ট)

একপর্যায়ে মেয়েটিকে গাড়ি থেকে টেনেহেঁচড়ে নামিয়ে রাস্তার পাশে মারধর করা হয়। সে সময় রাস্তায় বড় কোনো যানবাহন চলাচলের শব্দ শোনা যায়।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু