,

জয়ের পথে ওমর সানি-জায়েদ

news-image

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। বিভিন্ন সূত্রে জানা গেছে, সভাপতি পদে এগিয়ে আছেন ওমর সানি আর সাধারণ সম্পাদক পদে এগিয়ে আছেন জায়েদ খান। ওমর সানি ও জায়েদ খান দুজনই আলাদা প্যানেল থেকে প্রার্থী।

ওমর সানি তার প্যানেলের মিশা সওদাগরের চেয়ে বেশি ভোটে এগিয়ে আছেন। এছাড়া জায়েদ খান তার প্যানেলের অমিত হাসানের চেয়ে বেশি ভোটে এগিয়ে আছেন।

তবে প্রত্যেকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। নির্বাচনের ফল জানতে অপেক্ষা করতে হবে মধ্যরাত পর্যন্ত।

এবার নির্বাচনে মোট ভোটার ছিল ৬২৪ জন। এর মধ্যে ভোট দেন ৫৮৩ জন। সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ৬টায়।

শুক্রবার ভোট উপলক্ষে সারাদিন এফডিসিতে ছিল তারকাদের মেলা। ভোটকেন্দ্রের সামনে প্রথম থেকে শেষ পর্যন্ত দাঁড়িয়ে ছিলেন ওমর সানি, ফেরদৌস, মিশা সওদাগর, অমিত হাসান, নিরব, ইমন, পপি, মৌসুমী, পূর্ণিমা, রিয়াজ, ড্যানি সিডাক, জায়েদ খানসহ অনেকে।

সারাদিনই তারকারা এসেছেন। ভোট দিয়ে আড্ডা আর হৈ-হুল্লোড়ে মেতে উঠেছিলেন। উৎসবমুখর আমেজে এফডিসিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা