,

আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিখোঁজ!

news-image

নিউজ ডেস্ক : আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই শিক্ষকের নাম এবিএম শহীদ উদদৌলা। তিনি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক।

বৃহস্পতিবার বিকাল থেকে তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে শহীদ উদদৌলার ভাই শফিক উদদৌলা তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ২৮০) দায়ের করেছেন। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম নিখোঁজের তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, শহীদ উদদৌলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। এরপর থেকে আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। নিখোঁজ শহীদ তাবলিগ জামায়াতের সঙ্গে যুক্ত ছিলেন।

জিডির তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই মোশারফ হোসেন বলেন, নিখোঁজ শিক্ষকের মোবাইল কখনো খোলা কখনো বন্ধ পাওয়া যাচ্ছে। তার অবস্থান ঢাকার মধ্যেই রয়েছে। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।বাংলাট্রিবিউন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা