,

রশিদের ঘূর্ণিতে বিধ্বস্ত আয়ারল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : আদিল রশিদ ওয়ানডে ক্যারিয়ার সেরা বোলিংটা করলেন আজ। সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে। ৮ ওভারে ২৭ রান দিয়ে ঝুলিতে জমা করেছেন ৫ উইকেট। রশিদের ঘূর্ণিতে বিধ্বস্ত হয়েছে আয়ারল্যান্ড। ম্যাচটিতে ৭ উইকেটের বড় ব্যবধানে জিতেছে ইংল্যান্ড।

ব্রিসটলের কাউন্টি গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। আদিল রশিদের ঘূর্ণিতে ৩৩ ওভার ব্যাট করতে পেরেছে। আইরিশরা অলআউট হয়েছে ১২৬ রানে। জবাবে ২০ ওভারেই (১৮০ বল হাতে রেখে) মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড।

আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন অ্যান্ডি ব্যালবিরনি। এডি জয়েস করেন ২৩ রান। পল স্টার্লিং থামেন ২০ রান করেই। নেইল ও`ব্রেইন নামের পাশে যোগ করেন ১৬ রান। অধিনায়ক পোর্টারফিল্ড নামের প্রতি সুবিচার করতে পারেননি। করেছেন মাত্র ১৩ রান।

ইংল্যান্ডের পক্ষে সেরা বোলার ৫ উইকেট শিকারি আদিল রশিদ। জো রুট নিয়েছেন দুটি উইকেট। একটি করে উইকেট পকেটে পুরেছেন ডেভিড উইলি, মার্ক উড ও জ্যাক বল।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো ছিল না ইংল্যান্ডের। দলীয় ১ রানের মাথায় জেসন রয়কে হারিয়ে ফেলে তারা। তবে অ্যালেক্স হেলসের ৫৫, জো রুটের অপরাজিত ৪৯ আর মরগানের ১০ ও জনি বেয়ারস্টোর ১০* রানে ভর করে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা