,

২শ’ টাকার জন্য সন্তানকে বিক্রি করলেন মা!

news-image

অনলাইন ডেস্ক : মাত্র ২০০ টাকার জন্য এক মায়ের বিরুদ্ধে কোলের শিশুকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাটি ঘটেছে ভারতের ত্রিপুরার লক্ষ্মীপুর গ্রামে। শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে আনার চেষ্টা করছে চাইল্ড লাইন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে দারিদ্রসীমার নিচে বসবাস করছেন খনজয় রেয়াং ও তার পরিবার। দু’বেলা দুমুঠো খাবারও জুটেনা তাদের। এই পরিস্থিতিতে নিজের সন্তানকে মানুষ করে উঠতে পারছিলেন না তারা। অবশেষে পেট চালানোর জন্য মাত্র ২০০ টাকার বিনিময়ে কোলের শিশুকে বাবলা নামে এক অটোচালকের কাছে বিক্রি করে দেন রেয়াঙের স্ত্রী।

ঘটনাটি সামনে আসতেই সেই গ্রামের পঞ্চায়েত প্রধান রেয়াং ও তার স্ত্রীকে ডেকে পাঠান। খবর পায় পুলিশ ও চাইল্ড লাইন। নিজেদের ভুল বুঝতে পেরে শিশুটিকে ফিরিয়ে আনতে চাইছে তার মা ও বাবা। পুরো পরিস্থিতির জন্য শিশুটির মাকে দায়ী করেছে তার বাবা।

উল্লেখ্য, এই নিয়ে গত এক মাসে ত্রিপুরাতে শিশু বিক্রির দুইটি ঘটনা ঘটলো।সূত্র : জি নিউজ২৪

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা