,

ফাঁস হল কিম হত্যার র্মাকিন ষড়যন্ত্র

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে উত্তর কোরিয়ার নেতা কিম জন-উনকে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগ পাওয়া গেছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে গতকাল শুক্রবার বিবিসি এ কথা জানিয়েছে।

উত্তর কোরিয়ার নিরাপত্তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এবং দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার সহযোগিতায় জৈব-রাসায়নিক পদার্থের মাধ্যমে তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে। এমনকি ষড়যন্ত্রকারীরা ইতিমধ্যে সেদেশে প্রবেশ করেছে বলে দাবি করেছে উত্তর কোরিয়া।

এ অভিযোগ-সংবলিত বিবৃতিটি প্রকাশ করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ। বিবৃতিতে বলা হয়, সিআইএ ও দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাগুলো ডিপিআরকের (ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া) শীর্ষ নেতাকে হত্যার কদর্য ষড়যন্ত্রের নকশা করেছে।

এই অভিযোগের ফলে দেশগুলোর মধ্যে আবার নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, তিনি এই বিষয়টিকে সমাধান করবেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা