,

ঘাড় থেকে মাথা ৩৬০ ডিগ্রি ঘোরে এই যুবকের! (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : কোনও মানুষের শরীর কতটা নমনীয় হতে পারে তার সীমা বোধ হয় ছাড়িয়ে দিয়েছেন ভারতের সুরাতের যশ শাহ। ১৮ বছরের এই তরুণ পেঁচার মতো প্রায় ১৮০ ডিগ্রি ঘাড় ঘোরাতে পারে। ইচ্ছেমতো ঘোরাতে পারে হাত-পা। সে এমন ভাবে হাত পা ঘোড়ায় যেন মনে হবে এই বুঝি গেল বোধ হয় হার-গোর ভেঙে। কিন্তু না সে সব আদৌ কিছুই হবে না। বেশ নিশ্চিন্তে যেমন খুশি তেমন ঘুরে যাচ্ছে ঘাড় থেকে মাথা। স্থানীয়রা তার নাম দিয়ে দিয়েছে ‘রবার ম্যান’।

ইতিমধ্যেই ভারতের সব থেকে সব থেকে নমনীয় ব্যক্তির খাতায় নাম লিখিয়েছে যশ। এবার তার লক্ষ্য ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড’-এর পাতায় নাম তুলে ফেলা। যশ জানিয়েছে, কৈশোরে পা দেওয়ার পর থেকে এর অনুশীলন শুরু করেছিল সে। তবে তার এমন ‘ফেক্সিবল’ হওয়ার ইচ্ছা জাগে আমেরিকার অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালক ড্যানিয়েল ব্রাউজিং স্মিথকে দেখে। কখনও টিভি, কখনওবা ইন্টারনেট যখনি সময় পেয়েছে মন দিয়ে সে দেখেছে ড্যানিয়েল ব্রাউজিং স্মিথের ভিডিও। তারপর নিজে থেকেই সেই ভিডিও দেখে তা নকল করা শুরু।

এমন হাত পা বাঁকাতে শুরু করলে যেকোনো মুহূর্তে বড় রকমের ক্ষতি হতে পারে। এই প্রসঙ্গে দেশের ‘রবার ম্যান’-র ব্যখ্যা ‘দাদুর থেকে এই বিষয়ে খুব উত্সাহ পেয়েছি’। যশ এও জানিয়েছে, “এক বছর স্কুল থেকে ছুটি নিয়ে অভ্যাস চালিয়ে গিয়েছি। ” পাশাপাশি সে এও জানিয়েছে তার এমন কেরিয়ারের গড়ার লক্ষ্যে তার পরিবার সবসময় তার পাশে থেকেছে। কেউ কনওদিন তাকে বাধা দেয়নি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে