,

মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে তাদেরকে বুকে টেনে নেওয়া হবে : আইনমন্ত্রী

news-image

 তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার উওর ইউনিয়নের আজমপুর মাদরাসা মাঠে আজ মঙ্গলবার বিকালে জঙ্গিবাদ ও মাদক বিরোধী সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক তার বক্তব্যে বলেছেন, মাদক অর্থ দেয় কিন্তু শান্তি দেয় না। যারা জঙ্গিবাদ ও মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন আমরা তাদেরকে বুকে টেনে নেব। যারা ফিরবেন না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদ আয়োজিত সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকার ২২০ জন মাদক ব্যবসায়ী, মাদক বহনকারী ও মাদকসেবী আত্মসমর্পণ করেন। মন্ত্রী বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত সরকারের সঙ্গে আমরা কথা বলেছি- যেন নো-ম্যান্সল্যান্ডে (সীমান্তের শূন্যরেখা) কোনো ইয়াবা-মাদকের ফ্যাক্টরি না থাকে। ভারত সরকার আমাদের আশ্বস্ত করেছে। তিনি আরো বলেন, যারা আজকে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরেছেন আমরা আপনাদের পাশে আছি। আপনারা ভয় পাবেন না, আপনাদের পুনর্বাসনের জন্য সবকিছুই করা হবে। আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শাহ্ আলী প্রমুখ। সমাবেশে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় আত্মসমর্পণকারীদের ফুল দিয়ে স্বাগত জানান মন্ত্রী ও অন্যান্য অতিথিবৃন্দ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে