,

নবীনগরে এক মাসে ৯ জনের মৃত্যু ।

news-image

নবীনগর (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি : পানি বাড়ছে মৃত্যু ও বাড়ছে। নবীনগর পৌর এলাকা সহ উপজেলার বিভিন্ন স্থানে পুকুরের পানিতে ডুবে গত চার দিনে পাঁচ শিশুর অপমৃত্যুর ঘটনা ঘটেছে। এ নিয়ে গত এক মাসে অপমৃত্যুর সংখ্যা দাড়াল ৯ জনে।
জানা যায়, গত পহেলা মে পৌর এলাকার উদয়ন কিন্ডার গার্ডেনের ছাত্র ইসরাফিল(৫) কলেজ পাড়ার পুকুরে ডুবে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে একই উপজেলার রছুল্লাবাদ গ্রামের জসিম উদ্দিনের ছেলে। এর পরদিন পৌর এলাকার আলিয়াবাদ গ্রামে ইউনুস মিয়ার ছেলে ইয়ামিন (২) বাড়ির পাশে পুকুরে ডুবে ঘটনাস্থলেই মারা যায়।
এড়াও গত ৪ মে জিনদপুর ইউনিয়নের চারপাড়া গ্রামে বাড়ির পার্শ্ববতী পুকুরের পানিতে ডুবে লামিয়া (২) নামের এক শিশুর মৃত্যু হয়। সে ওই গ্রামের কামরুল ইসলামের মেয়ে। একই দিনে নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের পূর্ব পাড়া এলাকায় আলমগীর মিয়ার ছেলে সুমন (৪) নামে আরেক শিশুর পুকুরের পানিতে ডুবে মারা যায়।
এছাড়াও গত ৮ এপ্রিল উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে পুকুরের পানিতে ডুবে শফিউল্লা (৪) ও আলাউদ্দিন (৩) নামে চাচাত দুই ভায়ের মৃত্যু হয়।
জানা যায়, টিয়ারা বড় বাড়ির কাউছার মিয়ার ছেলে শফিউল্লা ও তার ভাই নান্নু মিয়ার ছেলে আলাউদ্দিন ঘটনার দিন দুপুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে গেলে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
গত মাসের ২৩ এপ্রিল উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া পূর্বপাড়ার (সরকার বাড়ি) মৃত ফেরদৌস মিয়ার ছেলে হাসান (২৩) নামে এক যুবক নদী সাতরে পার হতে গিয়ে ঝড়ের কবলে পরে নদীতে ডুবে তার প্রণহানি ঘটে। এ ঘটনার পরের দিন হাসানের লাশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (ডুবুরি) চাঁদপুর শাখার একটি দল ঘটনাস্থলে এসে কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে উদ্ধার করে।
এছাড়াও উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামের মৃত নুরু মিয়া সরকারের ছেলে জামাল মিয়া (৪৮) গত ২৬ এপ্রিল বিকালে বাড়ির পাশের বিলে গরু আনতে গিয়ে নিখোঁজ থাকার দুই দিন পর একই উপজেলার কনিকাড়া দক্ষিন পাড়া গোদারা ঘাট থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে