,

ভিড় ঠেলে এফডিসিতে শাকিব

news-image

বিনোদন প্রতিবেদক : বেলা একটায় শাকিব যখন বিএফডিসির গেটে, তখন পুরো এলাকা লোকে লোকারণ্য। তাঁর গাড়ি এসে থামল মূল ফটকে। কিন্তু এরপর আর এগোতে পারছে না গাড়ি। দর্শকদের ভিড়ের কারণে শাকিব আটকে গেলেন গেটেই। প্রায় ১৫ মিনিট বসে থাকলেন সেখানেই। উৎসুক জনতার ভিড়ে বাধাপ্রাপ্ত শাকিবের ভোট দেওয়ার অপেক্ষার সময় আরও বাড়ল।

ভোট দিতে এফডিসি চত্বরে ঢুকতে শাকিব খানকে প্রচুর বেগ পেতে হয়। মূল ফটকে ১৫ মিনিট অপেক্ষার পর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের কাছে খবর যায়। পরে বিভিন্ন প্যানেলের বেশ কয়েকজন এসে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় শাকিব খানের গাড়ি এফডিসির ভেতরে নিয়ে যান। তবে মূল ফটক দিয়ে ঢোকার পর গাড়ি এগোতে পারেনি বেশি দূর। আগে থেকেই উপস্থিত তারকা শিল্পীদের গাড়ির ভিড়ের কারণে শাকিবকে এফডিসির গেটের কাছেই নেমে যেতে হয়। এরপর সেখান থেকে শাকিব শিল্পী সমিতির কার্যালয়ের কাছে যান। কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে। তখন চলছিল বিরতি। পরে শাকিব লম্বা সময় অপেক্ষা করেন মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে। কথা বলেন চলচ্চিত্র সংশ্লিষ্ট সবার সঙ্গে। এরপর ভোট দিয়ে বাড়ি ফেরেন শাকিব।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের