,

প্রধান বিচারপতির বক্তব্যে পরিষ্কার দেশে গণতন্ত্র নেই : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান বিচারপতির বক্তব্যের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে গেছে যে দেশে গণতন্ত্র নেই, বিচার বিভাগ স্বাধীন ভূমিকা পালন করতে পারছে না।

আজ শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রী সাহেরা হোসেনকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি বারবার বলেছে, যে দেশে গণতন্ত্র থাকে না, সে দেশে বিচার বিভাগের মতো প্রতিষ্ঠানগুলো কাজ করতে পারে না। সরকার বিচার বিভাগের ওপর চাপ সৃষ্টি করলে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে না। বিএনপি এ কথাগুলো বলে এলেও অনেকে সেটা বুঝতে পারেননি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শিগগিরই সংবাদ সম্মেলন করে ‘ভিশন : ২০৩০’ তুলে ধরবেন। ১০ মে সেটি হতে পারে। তবে এখনো তারিখটি চূড়ান্ত নয়। স্থান পাওয়া সাপেক্ষে এটি হবে। তিনি বলেন, এই ভিশনের সঙ্গে নির্বাচনী ইশতেহার বা সহায়ক সরকারের রূপরেখার সম্পর্ক নেই। বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে গেলে কী কী করবে, দেশকে কোন জায়গায় দেখতে চায়—এই বিষয়গুলো ভিশন : ২০৩০–এ তুলে ধরা হবে।

আরেক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল অভিযোগ করেন, হাওর অঞ্চলে ত্রাণ তৎপরতা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। সরকারের উচিত ক্ষতিগ্রস্ত এলাকাকে অবিলম্বে দুর্গত এলাকা ঘোষণা করা এবং সেভাবে ব্যবস্থা নেওয়া।
এর আগে দলের সাবেক মহাসচিব দেলোয়ারের অসুস্থ স্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন মির্জা ফখরুল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে