,

ট্রাম্পের প্রথম বিদেশ সফর সৌদি আরবে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের প্রথম বিদেশ সফরে সৌদি আরবে যাচ্ছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। বৃহস্পতিবার এই সফরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নতুন ফাউন্ডেশন গড়ার বিষয়ে কাজ করবেন বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

পরে তিনি ইসরাইল ও ভ্যাটিকান সিটি সফরেও যাবেন বলে জানা গেছে। এছাড়া ন্যাটো এবং জি সেভেন সম্মেলনে ব্রাসেলস ও সিসিলিতেও যাবেন তিনি।

হোয়াইট হাউস কর্মকর্তারা জানান, ট্রাম্পের সফরের সময় আরব উপসাগরের অন্যান্য দেশগুলোর প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।

সফর শেষে উগ্র ইসলামবাদীদের বিপক্ষে জোর তৎপরতা চালাতে বাস্তব ফল আসবে বলে ধারণা করেন ট্রাম্প।

হোয়াইট হাউসের সিনিয়র এক কর্মকর্তা জানান, আরব দেশগুলোর সঙ্গে একীভূত হয়ে কাজ করে উগ্র ইসলামবাদী ও ইরানকে শায়েস্তা করতে একটি ফ্রেমওয়ার্ক নির্মাণের চেষ্টা চলছে। এছাড়া মার্কিন মিত্র আরব দেশগুলোকে বিশেষ নিরাপত্তা প্রদানের কাজও চলছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা