বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করলেন মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে সহকারি রেফারির সঙ্গে খারাপ আচরণ করে বিশ্বকাপের বাছাই পর্বের চার ম্যাচে নিষেধাজ্ঞা পেতে হয়েছে । তবে সেই নির্বাসন তুলতে বৃহস্পতিবার আবেদন জানালেন মেসি। আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ উরুগুয়েতে ৩১ আগস্ট। মেসি ইতিমধ্যেই এক ম্যাচের নির্বাসন কাটিয়ে ফেলেছেন। গত ২৩ মার্চ চিলির বিরুদ্ধে ০-১ গোলে জয়ের ম্যাচে লাইন্সম্যানকে কটুক্তি করেছিলেন মেসি। ফিফার আগের নিয়ম ছিল এক ম্যাচ নির্বাসনের। পরে সেই নিয়ম পরিবর্তন হয়ে হয় চার ম্যাচের

নিজে উপস্থিত থেকে মেসি তার বক্তব্য তুলে ধরবেন এমনটাই প্রত্যাশিত ছিল। কিন্তু সশরীরে থাকার পরিবর্তে তিনি ভিডিও কলের মাধ্যমে আপিলের কার্যক্রমে অংশ নেবেন বলে জানা গেছে। ব্যক্তিগত কারণে যেতে পারছেন না মেসি। যদিও নিজের স্টেটম্যান্ট তৈরি করেছেন যেটি এএফএ’র আইনি উপদেষ্টা আন্দ্রেস প্যাটন উরিচ ও স্প্যানিশ আইনজীবি হুয়ান ডি দিওস ক্রেসপোর কাছে দেওয়া হয়েছে।

মেসির নিষেধাজ্ঞা দুই ম্যাচে কমিয়ে আনার ব্যাপারে আশাবাদী এএফএ। সেক্ষেত্রে উরুগুয়ের মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করবেন। ভেনেজুয়েলা ও পেরুর বিপক্ষে হোম ম্যাচে খেলতে পারবেন। যদি চার ম্যাচের নিষেধাজ্ঞাই বলবৎ থাকে ফিরবেন অক্টোবরে ইকুয়েডরের বিপক্ষে। এটিই বিশ্বকাপ বাছাইয়ে আলবিসেলেস্তেদের শেষ ম্যাচ। বিশ্বকাপ বাছাইপর্ব থেকে বাদ পড়ার হুমকিতে রয়েছে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দক্ষিণ আমেরিকা অঞ্চলে আর মাত্র চারটি করে ম্যাচ বাকি। শীর্ষ চারটি দল সরাসরি জায়গা করে নেবে ২০১৮ রাশিয়া ওয়ার্ল্ডকাপে। সবার আগে চূড়ান্ত পর্বে উঠে গেছে ব্রাজিল। পঞ্চম স্থানে থাকা দলকে প্লে-অফের বাধা পেরোতে হবে। পাঁচ নম্বরেই অবস্থান করছে মেসির আর্জেন্টিনা।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু